• রোববার , ২৬ জুলাই ২০২৬

চিকিৎসার্থে খালেদার জামিন প্রার্থণা


প্রকাশিত: ৬:০৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১২১ বার

 

কোর্ট রিপোর্টার : দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন জমা দেওয়া হয়েছে। আগামীকাল তা কোর্টে তোলা হবে। সর্বশেষ গত ডিসেম্বরে আপিল বিভাগে জামিন আবেদন খারিজ করে দেওয়ার পর দুই মাসের মাথায় আবারও জামিন আবেদন করছেন তাঁর আইনজীবীরা।খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন আজ মঙ্গলবার জাতিরকন্ঠ কে বলেন, আগামীকাল আমরা জামিন আবেদন হাইকোর্টে দাখিল করব। আইনজীবী সগীর হোসেন বলেন, আদালতের দপ্তরে খালেদা জিয়ার জামিন আবেদন জমা দেওয়া হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়েছে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন। জামিন পেলে তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন।জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী আছেন খালেদা জিয়া। গত বছরের ১ এপ্রিল থেকে অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন। বিএনপি শুরু থেকেই এ মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা বলে আসছে। জামিন পাওয়ার যোগ্য হলেও খালেদাকে সরকার জামিন দিচ্ছে না বলে বিএনপির অভিযোগ।