• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘চামড়া সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা হবে’


প্রকাশিত: ২:০১ পিএম, ১৪ আগস্ট ১৯ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৩২ বার

 

বিশেষ প্রতিনিধি : চামড়া সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন সড়ক পরিবহন মন্ত্রী।

এ সময় চামড়া সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের অপরাধের মাত্রা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সেতুমন্ত্রী।এছাড়া ভবিষ্যতে ঈদযাত্রায় ভোগান্তি কমাতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এবারের ঈদযাত্রায় গত ৩ থেকে ১৩ আগস্ট পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।