• রোববার , ২৬ জুলাই ২০২৬

চাকরিতে ঢোকার বয়স ৩৫-যৌক্তিকতা


প্রকাশিত: ৬:৫৪ পিএম, ২৯ জানুয়ারী ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১০৭ বার

 

আসমা খন্দকার  :  সরকারি চাকরিতে ঢোকার বসয়সীমা ৩৫ বছর করার দাবিতে ঢাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এক দল শিক্ষার্থী। সোমবার জাতীয় প্রেস ক্লাবের Age-35-www.jatirkhantha.com.bdসামনে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ’ ব্যানারে এই কর্মসূচিতে বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীরা অংশ নেন।আন্দোলনকারীদের অন্যতম নেতা হারুন অর রশিদ জাতিরকন্ঠকে বলেন, মানুষের গড় আয়ূ যখন কম ছিল তখনও চাকরিতে প্রবেশের বয়স ছিল ৩০, এখন গড় আয়ূ ৭১ বছরের বেশি হলেও চাকরিতে প্রবেশের বয়স অপরিবর্তিত রয়ে গেছে। তাই চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করা যৌক্তিক দাবি।

Age-35-www.jatirkhantha.com.bd.1আরেক আন্দোলনকারী সঞ্জয় দাস বলেন, ২০১২ সালে জাতীয় সংসদে চাকরিতে আবেদনের বয়স ৩৫ করার দাবি উঠেছিল, কিন্তু গত ছয় বছরেও এই দাবির বাস্তবায়ন হয়নি।
আন্দোলনকারীরা দাবি করেন, সরকারি নিয়ম অনুসরণ করে বেসরকারি ব্যাংকসহ বহুজাতিক কোম্পানিগুলোও ৩০ বছরের বেশি বয়সীদের নিয়োগ দেয় না, ফলে বেসরকারি ক্ষেত্রেও কর্মের সুযোগ সঙ্কুচিত হয়ে আসছে।২০১১ সালে সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা দুই বছর বাড়ানোর পর চাকরিতে প্রবেশের বয়সসীমাও বাড়ানোর দাবি তোলে সরকারি চাকরি প্রত্যাশীরা। তবে এতে সরকারের সাড়া নেই।

Age-35-www.jatirkhantha.com.bd.22২০১৭ সালের ‌১৭ নভেম্বর শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির সঙ্গে সহমত প্রকাশ করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি জানিয়েছিলেন জাসদ একাংশের কার্যকরী সভাপতি ও সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল। ওই সময় তিনি পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্পিকার থাকাকালীন ২০১২ সালে ৩১ জানুয়ারি সংসদে বলেছিলেন সরকারি চাকরিতে প্রবেশের সময় ৩০-এর পরিবর্তে ৩৫ করা উচিত।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরে বলেন, আমাদের গড় আয়ু যখন ৪৫ ছিল, তখন চাকরিতে প্রবেশের বয়সসীমা ছিল ২৭ বছর। যখন গড় ৫০ ছড়ালো তখন চাকরিতে প্রবেশের বয়স হলো ৩০ বছর। বর্তমানে গড় আয়ু ৭২ বছর, কিন্তু চাকরিতে প্রবেশের বয়স সেই ৩০ রয়ে গেছে। তবে অন্যান্য প্যারামিটারগুলো কিন্তু আমরাই বাড়িয়ে ফেলেছি।

উদাহরণ টেনে বলেন, প্রাথমিকে ছেলে-মেয়েদের প্রবেশের বয়স করেছি ৬ বছর, স্নাতক এবং সম্মান এ -এক বছর করে বাড়িয়ে দিয়েছি। সেই কারণে ২৩ বছরে লেখোপড়া শেষ হয়ে যাওয়ার কথা বললেও কিন্তু বস্তুত ২৭-২৮ বছরে আগে তা শেষ হচ্ছে না। এসময় সংবিধানের ২৯ অনুচ্ছেদের কথা তুলে ধরে বলেন, সংবিধানেই উল্লেখ আছে সরকারি চাকরির ক্ষেত্রে কোনো বৈষম্য না রেখে সমতা নির্ধারণ করতে হবে।