• শুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬

গির্জার ফাদার অপহরণকারী ছাত্রলীগার পাকরাও


প্রকাশিত: ২:৫২ পিএম, ৩ অক্টোবর ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৪০ বার

টঙ্গী প্রতিনিধি :  রাজধানীর কাকরাইলের গির্জার ফাদারকে অপহরণের অভিযোগে গাজীপুর থেকে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
father kidnaper-razib-www.jatirkhantha.com.bdসোমবার রাতে তাকে টঙ্গীর পাগার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শামস কবির সৌরভ (২৫) টঙ্গী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি টঙ্গীর মরকুন এলাকার গোলাম কবিরের ছেলে। টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার জানান, কাকরাইলের গির্জার ফাদার শিশির গ্যাগারিওর বোন টঙ্গীর পাগার এলাকার একটি গির্জায় থাকেন।

অপহরণকারীরা শিশিরকে ফোন করে জানায়, তার বোন গুরুতর অসুস্থ হয়ে গেছে। পরে শিশির মোটরসাইকেলে করে সন্ধ্যায় পাগার এলাকায় পৌঁছলে অপহরণকারীরা তাকে ধরে একটি কক্ষে আটকে রাখে। পরে তার মোবাইল ফোন স্বজনদের কাছে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ সময় শিশিরের চিৎকার শুনে এলাকাবাসী থানায় খবর দেয়।

ওসি আরো জানান, পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সৌরভকে আটক ও শিশিরকে উদ্ধার করে। এ ঘটনায় ফাদার শিশির চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো চার-পাঁচজনের বিরুদ্ধে টঙ্গী থানায় মামলা করেছেন।