গণস্বাস্থ্য’র করোনা শনাক্ত কিট ৩০০ টাকা
বিশেষ প্রতিনিধি / মেডিক্যাল রিপোর্টার : গণস্বাস্থ্য’র করোনা শনাক্ত কিট বাজারে মিলবে মাত্র ৩০০ টাকায়। প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্তকারী কিট সরবরাহের অনুমোদন পেয়ে দেশীয় চিকিৎসা প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রর প্রতিষ্ঠাতা পরিচালক ডা. জাফরউল্লাহ চৌধুরী সরকারকে এ দামে করেনা কিট বিক্রির নির্দেশনা জারি করতে বলেছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।এরআগে মঙ্গলবার (১৭ মার্চ) জাতিরকন্ঠে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ডা. জাফরউল্লাহ চৌধুরী জানিয়েছেন বাংলাদেশের চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র করোনাভাইরাস শনাক্তকরণ কিট উদ্ভাবন করেছে।
এ বিষয়ে ডা. জাফরউল্লাহ চৌধুরী আরো জানান, তাদের বিশেষজ্ঞ গবেষকদের একটি টিম এটি উদ্ভাবন করতে সক্ষম হয়েছে এবং এ কিট অনুমোদনের জন্য তারা বাংলাদেশের ওষুধ প্রশাসনের কাছে আবেদন করেছে। অনুমোদন পেলে তারা ২-৩ সপ্তাহের মধ্যে উৎপাদন শুরু করতে পারবে। তাদের উদ্ভাবিত কিট দিয়ে রক্তের গ্রুপ পরীক্ষার মতো সহজেই করোনা শনাক্ত করা যাবে।
গণস্বাস্থ্যের এ টেস্টিং কিট পাইকারি দামে প্রতিটি ২০০ টাকায় বিক্রি করা যাবে। তবে সরকারকে নির্ধারণ করে দিতে হবে যাতে এটি ব্যবহারকারীদের পর্যায়ে ৩০০ টাকার বেশি না পড়ে। তিনি বলেন, এটি মুক্তিযুদ্ধের চেতনার ফসল। প্রতিষ্ঠানটিকে মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তিনি এর মালিক বাংলাদেশের জনগণ বলেও মন্তব্য করেন।



