গণপরিবহনে করোনা থেকে বাঁচতে হলে-
লাবণ্য চৌধুরী : করোনা থেকে বাঁচতে গণপরিবহনে এখন সবচেয়ে বেশী সতর্ক হতে হবে। কারণ, বাংলাদেশেও ঢুকে পড়েছে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাস। দেশে তিনজনকে শনাক্ত করা হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে। যাদেরকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসের কোনো ওষুধ নেই। ফলে নিজের সতর্কতাই এই ভাইরাস থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায়। এজন্য কিছু সতর্কতা টিপস দিয়েছেন চিকিৎসকরা।
তাঁরা বলেছেন, কফ, লালা, থুতু এবং হাঁচি-কাশির সময় বের হওয়া তরল পদার্থের মাধ্যমেই ছড়ায় করোনাভাইরাস। ফলে গণপরিবহন করোনা ছড়ানোর একটি ঝুঁকিপূর্ণ ক্ষেত্র। সুতরাং গণপরিবহনে চড়ার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে।
১. বাসের পোল বা হ্যান্ডেলে স্পর্শ না করেই বাসে উঠুন।২. হাতে গ্লভস বা দস্তানা পরে নিন।৩. বাসে ওঠার আগে বা পরে হাতে জীবাণু নাশক জেল লাগিয়ে নিন।৪. বাসের কোনো জায়গা স্পর্শ করার আগে জীবাণু নাশক স্প্রে দিয়ে পরিষ্কার করে নিন।৫. বাসে হাঁচি বা কাশি দিলে রুমাল, টিস্যু ইত্যাদি ব্যবহার করুন। অথবা নিজের হাতের কনুইতে মুখ গুজে রাখুন।
৬. কোনো বোতাম চাপার সময় হাতের আঙ্গুল টিস্যু বা অন্যকিছু দিয়ে ঢেকে নিন।৭. বাসে ওঠার আগে পরে হাত সাবান দিয়ে ভালো মতো পরিষ্কার করুন।৮. সম্ভব হলে বাসে চড়া বাদ দিন।৯. সকাল সকাল বাসে ভ্রমণ করুন। অথবা যখন যাত্রী কম থাকে তখন বাসে ভ্রমণ করুন।১০. বাসে চড়ার পর হাত না ধোয়া পর্যন্ত মুখে স্পর্শ করবেন না।



