• রোববার , ২৬ জুলাই ২০২৬

ক্যাসিনোবাজী-মোহামেডান আরামবাগ দিলকুশা ভিক্টোরিয়ায় পুলিশের অভিযান


প্রকাশিত: ৪:৩৯ পিএম, ২২ সেপ্টেম্বর ১৯ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২৭০ বার

স্টাফ রিপোর্টার: এবার পুলিশ অভিযান চালাচ্ছে রাজধানী মতিঝিলের চারটি ক্লাবে। অভিযান চালানো ক্লাবগুলো হলো- মোহামেডান ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, দিলকুশা স্পোটিং ক্লাব ও ভিক্টোরিয়া ক্লাব। রোববার বিকাল ৩টা ২০ মিনিটে এ অভিযান শুরু হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট এসব ক্লাবের নিয়ন্ত্রক ছিলেন বলে জানা গেছে।

মতিঝিল থানার ওসি (তদন্ত) মনির হোসেন মোল্লা জাতিরকন্ঠ কে বলেন, সম্প্রতি বিভিন্ন ক্লাবে অভিযানের সময় জিনিসপত্র এসব ক্লাবে এনে রাখা হয়েছে বলে তথ্য রয়েছে।এর ভিত্তিতে এসব ক্লাবে অভিযান চালানো হচ্ছে। এ ছাড়া এখানে ক্যাসিনো চালানোর অভিযোগও রয়েছে এসব ক্লাবের ভিত্তিতে। অভিযানে ভিক্টোরিয়া ক্লাব থেকে ক্যাসিনোর সরঞ্জাম ও মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ।

এর আগে গত বুধবার যুবলীগ নেতা খালেদ মাহমুদের ইয়াংমেনস ক্লাবে অভিযানের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযান শুরু হয়। ওই দিন আরও কয়েকটি ক্লাবে অভিযান চালায় র‌্যাব। ওই সব ক্লাব থেকে মদ, নারী, মাদকসহ নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করা হয়।