কুর্কীতি’তে লালঘরে কর কমিশনার ছেলে
খুলনা প্রতিনিধি : বিয়ের প্রলোভনে কুর্কীতি’তে লালঘরে খুলনা কর কমিশনার ছেলে। পুলিশ বলেছে, স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে খুলনার কর কমিশনার প্রশান্ত কুমারের ছেলে শিঞ্জন রায় (২৫) কে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত ১২টার দিকে খুলনার মুজগুন্নী আবাসিক এলাকা থেকে শিঞ্জন রায় (২৫) নামের ওই বখাটেকে আটক করা হয়। অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মমতাজুল হক জাতিরকন্ঠ কে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার শিকার স্কুলছাত্রীর অভিযোগ, বিয়ের কথা বলে আমাকে দীর্ঘদিন দরে ধর্ষণ করেছে শিঞ্জন রায়। বর্তমানে আমি ছয় মাসের অন্তঃসত্ত্বা। বুধবার (১৪ আগস্ট) অন্য একটি মেয়েকে বিয়ে করে শিঞ্জন। এ খবর পেয়ে বৃহস্পতিবার রাতে আমি শিঞ্জনের মুজগুন্নী বাড়িতে যাই। সেখানে শিঞ্জনের সঙ্গে কথা বলতে চাইলে সে আমার সাথে কথা বলেনি। এ নিয়ে তার সাথে আমার কাথা কাটাকাটি হলে এলাকাবাসীরা এগিয়ে এসে শিঞ্জনকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ এসে শিঞ্জনকে আটক করে সোনাডাঙ্গা থানায় নিয়ে যায়।
ওসি মো. মমতাজুল হক জানান, স্থানীয়রা মুজগুন্নী আবাসিক এলাকা থেকে শিঞ্জনকে ধরে পুলিশে দেয়। এরপর তাকে থানায় আনা হয়। রাতে উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি আরও বলেন, রাতেই ভিকটিমকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করানো হয়। তার আগেই ভিকটিম থানায় মামলা দায়ের করেন। শিঞ্জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।



