• রোববার , ২৬ জুলাই ২০২৬

কাল থেকে গুজব প্রতিরোধ সপ্তাহ


প্রকাশিত: ২:০০ পিএম, ২৪ জুলাই ১৯ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১১৫ বার

বিশেষ প্রতিনিধি : কাল থেকে গুজব প্রতিরোধ সচেতনতা সপ্তাহ শুরু হচ্ছে। সপ্তাহব্যাপী এ সচেতনতা সপ্তাহ শুরু’র কথা জানিয়ে পুলিশের আইজিপি বলেন, গুজব প্রতিরোধে মাঠ পর্যায়ে সব ইউনিটকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সারা দেশে গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত ৬০টি ফেসবুক লিংক ও ২৫টি ইউটিউব লিংক এবং ১০টি নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে। এসব ফেসবুক ও ইউটিউব লিংকের মাধ্যমে সুপরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছিল বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, যতগুলো ঘটনা ঘটেছে সবই গুজব।

যারা নিহত হয়েছে, তাদের কেউই ছেলেধরা ছিল না।তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১০৩টি মামলা হয়েছে। আর গ্রেপ্তার করা হয়েছে ৩১ জনকে।কাল থেকে সপ্তাহব্যাপী সচেতনতা সপ্তাহ শুরু জানিয়ে পুলিশের আইজিপি বলেন, গুজব প্রতিরোধে মাঠ পর্যায়ে সব ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া সব থানায়ও নির্দেশ দেওয়া হয়েছে। সম্মেলনে নিজের হাতে কাউকে আইন তুলে না নেওয়ারও আহ্বান জানান মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আইজিপি বলেন, একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে এ ধরনের গুজব ছড়াচ্ছে। এ সংক্রান্ত প্রথম যে পোস্টটি আমাদের নজরে আসে সেটি ছিল দুবাই থেকে। দুবাইয়ের এক ব্যক্তি এই পোস্টটি করেন। গুজব ও গণপিটুনির ঘটনায় ৩১টি মামলায় এ পর্যন্ত ১০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য আন্দোলনসহ নানা উপায় অবলম্বন করে ব্যর্থ হয়ে এখন গুজব ছড়াচ্ছে। তারা দেশের বাইরে থেকেও গুজব ছড়ানোর চেষ্টা করছে। গুজবের ঘটনায় এ পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের কয়েকজনের সরকারবিরোধী রাজনীতিক দলের লিংক পেয়েছি। জড়িতদের প্রোফাইল তৈরির কাজ চলছে বলে জানান তিনি।