করোনা যুদ্ধে জিতবে মানবিক বাংলাদেশ-আদম তমিজী হক
শফিক রহমান : করেনাভাইরাস ঠেকাতে দেশের টার্মিনালগুলো সেনিটাইজেশনে এবার মাঠে নেমেছে মানবিক বাংলাদেশ সোসাইটির আদম তমিজী হকের কর্মীরা। গত দুই মাস ধরে সংস্থাটির কর্মীরা নিজেদের প্রস্তুত করে নিয়ে এখন দেশের বিভিন্ন এলাকার টার্মিনালগুলো সেনিটাইজেশনে নেমে পড়েছে। এরই অংশ হিসেবে শনিবার বিকেলে মহাখালি বাস টার্মিনাল সেনিটাইজেশনে মাঠে নামল মানবিক বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান আদম তমিজী হক ও তাঁর কর্মীরা।
বিশ্বকে স্থবির করে দেয়া করোনা ভাইরাসের প্রভাব বাংলাদেশে পড়া শুরু করার পর থেকেই মাঠে কাজ করছেন মানবিক বাংলাদেশ সোসাইটির কর্মীরা। সোসাইটির চেয়ারম্যান করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন বলেন, এই যুদ্ধে বাংলাদেশই জিতবে। যুদ্ধ জয়ে মানবিক বাংলাদেশ সোসাইটি সবার পাশে থাকবে।
সারাদেশে খোঁজ নিয়ে জানা গেছে, ইতিমধ্যে সংস্থাটি সারাদেশের জনগনকে সচেতন করতে সচেতনতা লিফলেট, মাস্ক, সেনিটাইজেশন সামগ্রী বিতরনের পাশাপাশি দেশের বিভিন্ন টার্মিনালগুলো সেনিটাইজেশনের কাজ শুরু করেছে।এ পর্যায়ে দেশের মহানগরী রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ মহাখালি বাস টার্মিনাল সেনিটাইজেশন কাজ শুরু করে মানবিক বাংলাদেশ কর্মীরা। সংস্থাটির কর্মীরা জাতিরকন্ঠকে জানান, এই বাস টার্মিনাল থেকে প্রতিদিন শতাধিক বাস ঢাকা ছেড়ে যায়-আসে। লোক সমাগম হয় শত শত মানুষের। করোনা ভাইরাস যেহেতু ছোঁয়াচে রোগ তাই মহাখালি টার্মিনালকে জীবানুমুক্ত করার উদ্যোগ নেয় কর্মীরা।
সেলক্ষ্যে আজ ২১মে মার্চ শনিবার বিকেলে মানবিক বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান আদম তমিজী হক ও তাঁর কর্মীবাহিনী পরিচ্ছন্নতা অভিযানে নামেন। অভিযানে মানবিক বাংলাদেশ সোসাইটির কর্মীরা বিশেষ পোশাক পরিধান করে কাজ শুরু করে। কর্মীদের নেতৃত্ব দিয়ে নিজেও পরিচ্ছন্নতার পোশাকে টার্মিনালের বিভিন্ন এলাকা জীবানুমুক্ত করতে লেগে যান আদম তমিজী হকও।
এ সম্পর্কে সোসাইটির চেয়ারম্যান আদম তমিজী হক জাতিরকন্ঠ কে বলেন, মুজিব বর্ষে আমাদের অঙ্গিকার, আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বোই। এলক্ষ্যে আমরা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ছি, জীবানুর বিরুদ্ধে লড়ছি। এ লড়াইয়ে জিতেই আমরা বাংলাদেশকে করেনামুক্ত করবো ইনশাআল্লাহ।



