• রোববার , ২৬ জুলাই ২০২৬

করোনাভাইরাসরোধে যেসব লকডাউন


প্রকাশিত: ৫:৩০ পিএম, ২৪ মার্চ ২০ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১২৪ বার

বিশেষ প্রতিনিধি : করোনাভাইরাস নিয়ে সরকারের ঘোষিত ছুটি শুরু হচ্ছে কাল বুধবার থেকে। এজন্য অনেক কিছু বন্ধ থাকছে। একনজরে জাতিরকন্ঠ পাঠকদের জন্যে তা তুলে ধরা হলো। শিক্ষাপ্রতিষ্ঠান: ১৭ মার্চ থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ।এইচএসসি ও সমমানের পরীক্ষা: স্থগিত করা হয়েছে। আগামী এপ্রিল মাসের শুরুর দিকে এই পরীক্ষার পরবর্তী সময়সূচি জানানো হবে।

আন্তর্জাতিক ফ্লাইট: ২১ মার্চ দিবাগত রাত ১২টা থেকে ইংল্যান্ড, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে বিমান চলাচল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ।অভ্যন্তরীণ ফ্লাইট: ২৪ মার্চ রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ।গ্যাস-বিদ্যুৎ বিল: ফেব্রুয়ারি থেকে মে—এই চার মাসের গ্যাসের বিল আগামী জুনে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য কোনো বিলম্ব মাশুল দিতে হবে না। বিপণিবিতান-মার্কেট: ২৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ। তবে সুপারশপ, ওষুধ, মুদি দোকান, কাঁচাবাজারসহ নিত্যপণ্যের দোকানপাট খোলা থাকবে।

অফিস-আদালত: ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি।ট্রেন: ২৪ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। গণপরিবহন: ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সারা দেশের গণপরিবহন বন্ধ। নৌযান: অনির্দিষ্টকালের জন্য নৌযান চলাচল বন্ধ।