এবার মার্কিন প্রেসিডেন্ট করোনা আক্রান্ত!
আন্তজার্তিক ডেস্ক রিপোর্টার : এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি তিনি চিফ অব স্টাফ ও কংগ্রেস সদস্যসহ এমন পাঁচজনের সংস্পর্শে এসেছেন যারা করোনায় আক্রান্ত সন্দেহে বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন। এ ঘটনার পর থেকে ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে ১১৯টি দেশে। তুরস্কেও এই ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় এক লাখ ১৯ হাজার। মৃত্যু হয়েছে ৪ হাজার ২৭০ জনের।
নতুন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জোর গুঞ্জন চলছে। এখনও ট্রাম্পের করোনা পরীক্ষা করা হয়নি বলে জানিয়েছে দ্য স্ট্রেইটস টাইমস। কিন্তু তার আগেই তার করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। তবে, এ কথা অস্বীকার করে নিজের সুস্থতার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানান, তার শরীরে করোনার কোনো লক্ষণ নেই। তাই পরীক্ষারও দরকার নেই।
সম্প্রতি কোয়ারেন্টাইনে গিয়েছেন নর্থ ক্যারোলিনার প্রবীণ রিপাবলিকান কংগ্রেস সদস্য মার্ক মেডোস। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এক সফরে অংশ নেয়ার পরই তিনি কোয়ারেন্টাইনে যান। এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা নাদিন ডরিস। তিনি নিজেই এ খবর জানিয়েছেন। আক্রান্ত হওয়ার পর বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি।
এক টুইট বার্তায় ডরিস জানান, তার সঙ্গে থাকা ৮৪ বছর বয়সী মাকে নিয়েই বেশি চিন্তিত তিনি। ব্রিটেনে এরইমধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্ত হয়েছে অন্তত ৩৮২জন।মেডিক্যাল সার্টিফিকেট ছাড়া ইতালির নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রিয়া। ইতালিতে নতুন করে ১৬৮ জনের মৃত্যু হয়েছে। স্ট্রেইটস টাইমস, আল-জাজিরা, ওয়েবসাইটেও এ তথ্য মিলেছে।



