• রোববার , ২৬ জুলাই ২০২৬

ইজ্জত পাংচার করে কুপোকাত ডিসি সুলতানা!


প্রকাশিত: ৫:২৭ পিএম, ১৫ মার্চ ২০ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৪১ বার

কাবিখার টাকায় তৈরী ডিসি সুলতানার স্বপ্নের পুকুর যাতে মই দিয়েছিলেন সাংবাদিক আরিফুল ইসলাম

কোর্ট রিপোর্টার : প্রশাসনের ইজ্জত পাংচার করে কুপোকাত হলো কুড়িগ্রামের দজ্জাল মহিলা ডিসি সুলতানা পারভীন। ডিসির সহযোগীরা যদিও বলেছিলেন জলে বসে কুমিরের সঙ্গে লড়ছিস; তাই তোর এই সাজা? কিন্তু সাংবাদিক আরিফুল ইসলাম কুমিরের সঙ্গে লড়াই না করে তার কৃতকর্ম ও কার্যকলাপ তুলে ধরেছিলেন। এটাই তার কাল হয়ে যায় মহিলা ডিসি সুলতানা পারভীনের কাছে। কিন্তু শেষরক্ষা হয়নি সুলতানার। তাকে সাসপেন্ড করেছে প্রশাসন।যদিও সুলতানার সহযোগীরা তাকে যেভাবে পিটিয়েছেন তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। ভুক্তভোগীরা জাতিরকন্ঠ কে বলেছেন সুলতানা তো ডিসি নন যেন সাক্ষাৎ দজ্জাল!

ওদিকে সাংবাদিক আরিফুল ইসলামের বাড়িতে মধ্যরাতে হানা এবং তাকে তুলে নেওয়ার ঘটনা তদন্তে জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের সম্পৃক্ততা ও আচরণের অসঙ্গতির প্রমাণ পাওয়া গেছে। এজন্য তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।রবিবার (১৫ মার্চ) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।তিনি বলেন, শুধু ডিসি নয়, এই ঘটনার সঙ্গে অন্য যেসব কর্মকর্তা জড়িত ছিল, নিজ নিজ ভূমিকা বিবেচনায় নিয়ে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। জনমনে শনিবার থেকে যত প্রশ্ন উঠেছে, সব প্রশ্নের সত্যতা তদন্তে পাওয়া গেছে।প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, এক-দুজন কর্মকর্তার দায় সরকার বা জনপ্রশাসন মন্ত্রণালয় নেবে না।

ওদিকে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাংবাদিক আরিফুল ইসলামকে দণ্ড দেয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের শুনানিতে আদালত বলেছেন, ‘একজন সাংবাদিককে ধরতে মধ্যরাতে তার বাসায় ৪০ জনের বাহিনী গেল, এত বিশাল ব্যাপার!’এ বিষয়ে দায়ের করা রিটের আংশিক শুনানিতে রোববার (১৫ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রশিদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে বিস্ময় প্রকাশ করেন।

এদিকে, ওই সাংবাদিককে সাজা দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের আদেশ সোমবার (১৬ মার্চ) দেবেন হাইকোর্ট। তখন অধিক শুনানি হবে। দণ্ডপ্রাপ্ত সাংবাদিক আরিফুল ইসলাম অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি। তাকে সাজা দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রোববার হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী ইশরাত হোসেন। দুপুরে রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে উপস্থিত ছিলেন- ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও আইনজীবী ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীকে আগামীকালের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের রায়ের কপি, সাজা ভ্রাম্যমাণ আদালত না কি টাস্কফোর্স দিয়েছে এবং মধ্যরাতে এভাবে কারও বাসায় যাওয়ার এখতিয়ার আছে কি-না প্রভৃতি তথ্য জমা দিতে বলেছেন হাইকোর্ট। একইসঙ্গে, ওই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ কে দিয়েছে, সেটির কোনো লিখিত তথ্য আছে কি-না তাও জানাতে বলেছেন হাইকোর্ট।

সকালে দায়ের হওয়া ওই রিটে মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট ১৭ জনকে বিবাদী করা হয়। এছাড়া ওই সাংবাদিককে সাজা দেয়ার ঘটনায় কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে হাইকোর্টে তলবের নির্দেশনা চাওয়া হয় রিটে। রিটে ফৌজদারি কার্যবিধি, ভ্রাম্যমাণ আদালত আইন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং সংবিধানের ৩১, ৩২, ৩৫ এবং ৩৬ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘনের বিষয় তুলে ধরা হয়েছে।

জানা গেছে, গত শুক্রবার (১৩ মার্চ) মধ্যরাতে বাড়িতে অভিযান চালিয়ে মারধর করে তুলে নিয়ে যাওয়া হয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে। তার বাসা থেকে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে জানিয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ওই সাংবাদিককে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। যদিও জামিন পেয়েছেন ওই সাংবাদিক।এদিকে, ডিসি সুলতানা পারভীনকে প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।