• রোববার , ২৬ জুলাই ২০২৬

অপারেশন বিজয় গৌরব দেখলেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ৪:৪৭ পিএম, ২৩ জানুয়ারী ২০ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৯৫ বার

 

বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ অনুশীলন ‘অপারেশন বিজয় গৌরব’ প্রত্যক্ষ করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ৬৬ পদাতিক ডিভিশন এই অনুশীলনের আয়োজন করে। বৃহস্পতিবার সকালে নোয়াখালীর হাতিয়া উপজেলার উপকূলীয় দ্বীপ স্বর্ণদ্বীপে প্রধান অতিথি হিসেবে এই অনুশীলন প্রত্যক্ষ করেন।

বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা ও প্রায় ঘণ্টাব্যাপী তিন বাহিনীর সম্মিলিত এই মহড়ায় অংশগ্রহণ করেন।আধুনিক ট্যাংক, এপিসিএস, মিগ ফাইটার প্লেন এবং তিন সশস্ত্র বাহিনীর এমআই হেলিকপ্টারগুলো অনুশীলনে অংশগ্রহণ করে। যেখানে বাংলাদেশ সশস্ত্রবাহিনী এবং শত্রু বাহিনীর মধ্যে ছদ্ম যুদ্ধ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিজয় অর্জনের মধ্য দিয়ে মহড়া সমাপ্ত হয়।

২২২ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব শত্রুদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর বিজয় অর্জনের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে শত্রু বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিজয়ে তাদের অভিনন্দন জানান।