• রোববার , ২৬ জুলাই ২০২৬

৪১এনজিও’র অবৈধকর্ম রোহিঙ্গা ক্যাম্পে-


প্রকাশিত: ৪:৪৫ পিএম, ৩১ আগস্ট ১৯ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১১০ বার

স্টাফ রিপোর্টার সিলেট : রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ কার্যক্রম পরিচালনাসহ অপতৎপরতায় জড়িত ৪১ এনজিওকে প্রত্যাহার করে শিগগির তাদের বিরুদ্ধে আইনগত ব্যবসথা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ১৩৯টি এনজিও রোহিঙ্গা ক্যাম্পে তাদের কার্যক্রম শুরু করেছিল। এদের মধ্যে অপকর্মে লিপ্ত থাকায় তালিকা করে ৪১টি এনজিওকে চিহ্নিত করা হয়েছে।

শনিবার সকালে দক্ষিণ সুরমা এলাকায় সিলেট সিটি করপোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মোমেন বলেন, রোহিঙ্গা সমস্যা সৃষ্টির পর ১৩৯টি এনজিও রোহিঙ্গা ক্যাম্পে তাদের কার্যক্রম শুরু করেছিল। এদের মধ্যে অপকর্মে লিপ্ত থাকায় তালিকা করে ৪১টি এনজিওকে ওই এলাকার সব ধরনের কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, এখনো বিভিন্ন এনজিও একই কাজ করছে সে ধরনের তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী এ সময় অভিযোগ করেন, বিভিন্ন দেশি ও বিদেশি এনজিও নানাভাবে তদবির করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার। এ সময় উপস্থিত ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।