• রোববার , ২৬ জুলাই ২০২৬

সিঙ্গাপুরী নারী নিয়ে ফূর্তি করতো সম্রাট: শারমিন


প্রকাশিত: ৫:২৪ পিএম, ৬ অক্টোবর ১৯ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৫৪ বার

 

বিশেষ প্রতিনিধি : রাজধানীর মহাখালী ডিওএইচএসে যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের স্ত্রী শারমিনের বাসায় তল্লাশি চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার বিকাল ৩টার দিকে মহাখালী ডিওএইচএসের ২৯ নম্বর সড়কে ও ৩৯২ নম্বর বাড়িতে এ অভিযান চালানো হয়। র‍্যাব-২ এর অধিনায়ক (সিও) আশিক বিল্লাহ জাতিরকন্ঠ কে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শারমিন চৌধুরী সম্রাটের দ্বিতীয় স্ত্রী। তবে শারমিনের দাবি সম্রাটের সঙ্গে তার দুই বছর ধরে যোগাযোগ নেই। সিঙ্গাপুরী নারীদের নিয়ে ফূর্তি করার কারণে সম্রাট কে তিনি পছন্দ করতেন না। এনিয়ে তীব্র মনোমালিণ্য হলে শারমিন সম্রাটকে তার ডিওএইচএসের বাসায় আসতে নিষেধ করে দেন বলে দাবি করেছেন। যদিও তাদের মধ্যে এখনও বিচ্ছেদ হয় নাই। সম্রাট নাকি এই বাসায় আসতেন না। শারমিন জানান, সম্রাটের নেশা ছিল জুয়া খেলা। তিনি ক্যাসিনো ব্যবসার সব টাকা দলের জন্য ব্যয় করতেন।সম্রাট জুয়া খেলতে সিঙ্গাপুর যেতেন সেটি স্বীকার করেছেন শারমিন চৌধুরী। তিনি জানান, সেখানে সম্রাটের নারী

বন্ধু ছিল। তাদের সঙ্গে সময় কাটাতেন সম্রাট।এর আগে শনিবার গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রাম থেকে সম্রাট ও আরমানকে আটক করা হয়। পরে তাকে নিয়ে রাজধানীর কাকরাইলে তার কার্যালয় এবং শান্তিনগরে তার বাসায় অভিযান চালায় র‌্যাব। গত ১৮ সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের ক্লাবপাড়ায় র‌্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো চলার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে আলোচনায় ছিলেন যুবলীগ নেতা সম্রাট। সেদিন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া গ্রেপ্তার হওয়ার পর সদলবলে কাকরাইলে সংগঠনের কার্যালয়ে অবস্থান নিয়ে রাতভর সেখানে ছিলেন সম্রাট। কিন্তু এরপর নিরুদ্দেশ হন তিনি।