• সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬

সইফ-করিনার ছেলে হয়েছে-গুজবে তোলপাড়


প্রকাশিত: ৮:৪০ পিএম, ৭ নভেম্বর ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৯২ বার

 

রয়টার্স অবলম্বনে মীরা নায়ার : তাঁদের নাকি ছেলে হয়েছে! হ্যাঁ এমন গুজবই এখন ঘুরছে বি-টাউনে। তাঁরা অর্থাত্ সইফ 4আলি খান এবং করিনা কপূর। এ বার এই গুজব নিয়ে মুখ খুললেন খোদ সইফ।

সইফের কথায়, ‘‘একে একে সব গুজবের উত্তর দিচ্ছি। আমি সকলকে জানাতে চাই আমাদের এখনও সন্তান হয়নি। এমনকী সে ছেলে না মেয়ে তাও আমরা জানি না। কোনও ভাবেই লন্ডনে আমাদের সন্তান হবে না। আর হ্যাঁ, ছেলে বা মেয়ে যাই হোক আমরা তাকে ‘সইফিনা’ বলে ডাকব না।’’

সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে তাঁদের প্রথম সন্তানের জন্ম দেবেন করিনা। কিন্তু গত ৬ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় সইফ-করিনার একটি ছবি দিয়ে বলা হয় তাঁদের পুত্র সন্তান হয়েছে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সে খবর।

এর আগে শোনা গিয়েছিল, গর্ভস্থ ভ্রুণের নাকি সেক্স ডিটারমিনেটশন টেস্ট করিয়েছেন তাঁরা। এমনকী সইফ-করিনাকে একসঙ্গে ইন্ডাস্ট্রিতে অনেকেই ‘সইফিনা’ বলে ডাকেন। শোনা গিয়েছিল, সন্তানের নামও নাকি ‘সইফিনা’ রাখবেন দম্পতি। সেই সব জল্পনার অবসান ঘটাতে আজ মাঠে নামলেন স্বয়ং ছোটে নবাব।