• রোববার , ২৬ জুলাই ২০২৬

ভোটের মাঠে সব দলের প্রচারণা


প্রকাশিত: ৫:৫৪ পিএম, ১১ জানুয়ারী ২০ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৫১ বার

 

বিশেষ প্রতিনিধি / স্টাফ রিপোর্টার : শীত উপেক্ষা করে জমে উঠেছে ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা। মাইকে চলছে প্রচার। সকাল থেকেই দ্বিতীয় দিনের মত মাঠে নামেন মেয়র প্রার্থীরা। পাল্টাপাল্টি অভিযোগ আর নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন ভোটারদের দ্বারে দ্বারে।নির্বাচনী প্রচারে ব্যবহার করা হচ্ছে রেকর্ডিং অডিও। আর এতে জমে উঠেছে । ভবিষ্যতের প্রতিশ্রুতির বয়ান সব প্রার্থীর মুখে। আজ শনিবার সকালে থেকেই পুরান ঢাকার টিকাটুলির ঐতিহাসিক রোজ গার্ডেন থেকে প্রচারণা শুরু করেন দক্ষিন সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। সংক্ষিপ্ত সভার পর ভোট চাইতে হেঁটে বেড়ান বিভিন্ন ওয়ার্ডে। গিয়েছেন প্রতিদ্বন্দ্বীর বাড়িতেও। তিনি বলেন, আমাদের প্রাণের ঢাকাকে উন্নত, দূর্নীতি ও সন্ত্রাসমুক্ত ঢাকা হিসেবে গড়ে তুলবো।

দক্ষিণ সিটির বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন প্রচারণা শুরু করেন রাজধানীর কমলাপুর থেকে। তিনিও ভোট চান সাধারনের কাছে। তিনি বলেন প্রচারণায় কোনো বাঁধা পাননি এখনও, তবে পেলেও মানবেন না।তিনি বলেন, জনগণ থেকে আমরা বিপুল সাড়া পাচ্ছি। জনগণ এই সরকারের পতন ঘটাতে চায়, তাঁরা একটা পরিবর্তন চায়।ঢাকায় প্রাণসঞ্চারের প্রতিশ্রুতি দিয়ে উত্তর সিটিতে গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। মিরপুর শাহ আলীর মাজার থেকে শুরু হয় তার প্রচারণা।

মেয়র হিসাবে সংক্ষিপ্ত অভিজ্ঞতা সামনের দিনে কাজে লাগাতে চান তিনি। তিনি বলেন, আমাদের যে থেমে থাকা কাজ যেগুলো আছে তা জনগণের জন্য করে দিতে চাই।উত্তরের বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল প্রচারণা শুরু করেন উত্তরা আজমপুর থেকে। ঘুরে বেড়ান বেশ কয়েকটি ওয়ার্ড। জনগণের সাড়া পাচ্ছেন জানিয়ে তিনি শঙ্কা জানান ভোটের স্বাধীনতা নিয়ে।ওদিকে মাঠে নেমেছেন জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থীরাও। প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরাও।