• রোববার , ২৬ জুলাই ২০২৬

পোপের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ


প্রকাশিত: ১২:০৭ এএম, ৭ ফেব্রুয়ারি ২০ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৪৭ বার

 

বিশেষ প্রতিনিধি : পোপের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভ্যাটিকান সিটিতে ক্যাথোলিক খ্রিষ্টানদের আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী আজ (বৃহস্পতিবার) সকালে ইতালির রাজধানী রোমের নিকটে অবস্থিত ভ্যাটিকান সিটি যান এবং পোপের সঙ্গে সাক্ষাৎ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় অবস্থান করেন এবং পোপের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন বলে জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের আমন্ত্রণে গত মঙ্গলবার চার দিনের সরকারি সফরে ইতালি পৌঁছান।