• রোববার , ২৬ জুলাই ২০২৬

দক্ষিণখানের প্রেমবাগানে ৩ খুন


প্রকাশিত: ১০:৪১ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৫৪ বার

 

বিশেষ প্রতিনিধি : রাজধানীর দক্ষিণখানের ৮৩৮ প্র্রেমবাগান এলাকার আশ্রয় নামের একটি ভবনের ভেতর থেকে তিন জনের লাশ উদ্ধার হয়েছে। ঘটনার পর থেকে বাড়ির মালিক পলাতক রয়েছে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ জানায়, থানার কেসি স্কুলের পেছনে একটি বাড়ি থেকে দুই শিশু এবং এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যালগ্নে আনুমানিক সাড়ে ৫ টার দিকে খবর পেয়ে দক্ষিণখান থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। নিহতদের মধ্যে দুই শিশু ও এক নারীর মরদেহ রয়েছে।

নিহত ওই অজ্ঞাত নারী বয়স ৪১ এবং দুই শিশুর বয়স হবে ১২ ও ৪ বছর। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে, শিশু দুইটি ওই নারীর সন্তান। তবে, তাৎক্ষণিকভাবে নিহদের নাম ও পরিচয় জানা যায়নি।দক্ষিণখান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) কে এম মনছুর আলী বিষয়টি নিশ্চিত করে জাতিরকন্ঠ কে বলেন, আমরা জানতে পেরেছি ওই বাসা থেকে দুই শিশু ও এক নারীসহ মোট তিনজনের মরদেহ উদ্ধার করা হচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এ বিষয়ে জানতে ডিএমপি উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি বিষয়টি শুনেছি। কেসি স্কুলের পাশে এই ভবনটিতে পাওয়া লাশগুলো দুই থেকে তিনদিন আগের। মায়ের নাম মুন্নি। সন্তানদের একজনের বয়স ৩ এবং ১১ বছর। এ ঘটনায় বাড়ির মালিক পলাতক রয়েছে।