• রোববার , ২৬ জুলাই ২০২৬

এরশাদের উন্নতি: শয্যাপাশে রওশন শাদ


প্রকাশিত: ৫:১১ পিএম, ২৯ জুন ১৯ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৩০ বার

বিশেষ প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে।আজ তাঁর স্ত্রী রওশন এরশাদ ও ছেলে সাধ এরশাদের সঙ্গে কথা বলতে পেরেছেন। তবে তিনি শারীরিকভাবে এখনো অনেক দুর্বল বলে জানানো হয়েছে।সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন সাবেক এই রাষ্ট্রপতির সাথে দেখা করে নেতাকর্মীদের এসব কথা জানান রওশন এরশাদ। এ সময় তাদের ছেলে রাহ্গীর আল মাহে এরশাদ ওরফে সাদ এরশাদ তার সঙ্গে ছিল।

পরে গণমাধ্যমে একটি বিবৃতিতে তার চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, শারীরিক অবস্থার উন্নতির এ ধারাবাহিকতা বজায় থাকলে জাতীয় পার্টির চেয়ারম্যান দ্রুত সুস্থ হয়ে উঠবেন।তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।