• রোববার , ৬ সেপ্টেম্বর ২০২৬

এবার রিজেন্ট এয়ারের টয়লেটে ৬০ সোনার বার জব্দ


প্রকাশিত: ১:৫৫ পিএম, ২৪ জানুয়ারী ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৫০ বার

স্টাফ রিপোর্টার :  রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের টয়লেট regentথেকে ৬০টি সোনার বার উদ্ধার করা হয়েছে।আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বারগুলো উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির জানান, রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স-৭২৪ ফ্লাইটের বিমান থেকে বারগুলো উদ্ধার করা হয়। এগুলোর ওজন ছয় কেজি ৯৬০ গ্রাম। বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।