• রোববার , ৬ সেপ্টেম্বর ২০২৬

ইসরাইলের হামলায় জলছে ইরানের রাষ্ট্রীয় টিভি


প্রকাশিত: ১১:৪৮ পিএম, ১৬ জুন ২৫ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৩১৯ বার


ছবি ইসরায়েল টাইমসের সৌজন্যে

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। আল জাজিরা জানিয়েছে তেহরানে অবস্থিত আইআরআইবি এর কার্যালয়ে বোমা ফেলেছে দখলদাররা। হামলার সময় সেখানে সরাসরি সংবাদ সম্প্রচার হচ্ছিল। স্থানীয় গণমাধ্যমের ফুটেজে হামলার মুহূর্তটি স্পষ্টভাবে দেখা গেছে। আম্মান, জর্ডান থেকে আল জাজিরার সাংবাদিক নুর ওদেহ জানাচ্ছেন, ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরাইলের হামলা তাদের ইরানের বিরুদ্ধে উত্তেজনাকর কৌশলগত পরিকল্পনার অংশ।
ছবি ইসরায়েল টাইমসের সৌজন্যে –

নুর ওদেহ বলেন, এটাই প্রথম নয় যে ইসরাইল কোনো গণমাধ্যম সংস্থার উপর হামলা চালিয়েছে। অতীতেও আমরা লেবাননে হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আল-মানার টিভিতে হামলা দেখেছি। ইসরাইল গাজায় গণহত্যামূলক যুদ্ধ চালানোর সময় এবং তার আগেও, বহুবার স্থানীয় গণমাধ্যমের সদরদপ্তর ধ্বংস করেছে।

সেগুলোকে তারা তাদের দখলদারিত্বের বিরোধী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করেছে। নুর ওদেহ বলেন, ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে এই সর্বশেষ হামলা আসলে ইসরাইলের একটি ধারাবাহিক এবং পরিকল্পিত উত্তেজনা বৃদ্ধির পদক্ষেপ— যার লক্ষ্য ইরানের প্রতিরক্ষা এবং মনস্তাত্ত্বিক কাঠামো দুর্বল করা।