• সোমবার , ২৭ জুলাই ২০২৬

আজ অস্ট্রেলিয়া বধ-১৬ কোটি’র স্বপ্ন!


প্রকাশিত: ২:৪৭ পিএম, ২০ জুন ১৯ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৩০ বার

স্পোর্টস রিপোর্টার : আজ অস্ট্রেলিয়া বধে বাঁচার মরার লড়াই টাইগারদের। ‘ডু অর ডাই-‘ বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে আজ জিততে না পারলে টাইগারদের স্বপ্ন ও বাংলাদেশের ১৬ কোটি মানুষের আশা ভরসা শেষ হয়ে যাবে! বিশ্বকাপে নিজেদের তৃতীয় জয়ের লক্ষ্যে আজ বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে পূর্ণ পয়েন্ট চাই টাইগারদের।

বাংলাদেশকে নিয়ে আলাদা প্ল্যান না থাকলেও কঠিন প্রতিপক্ষ বলছেন অজিদের উইকেট কিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারে। আর মাস্ট উইন ম্যাচে জয়ের জন্য আত্মবিশ্বাসী দল জানিয়েছেন মাশরাফী বিন মোত্তর্জা। ট্রেন্টব্রিজে খেলা শুরু হবে বাংলাদেশ সময় ৩.৩০ মিনিটে।অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের খেলার সুযোগই মেলে কদাচিৎ। তাও সবশেষ দুই ওয়ানডে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর ২০১৫ বিশ্বকাপে হয়নি বৃষ্টিতে। এবারও আইসিসি ইভেন্টে অজিদের পাচ্ছে টাইগাররা। বৃষ্টির শঙ্কা আছে এবারও। তবে সেটা ম্যাচ ভেসে যাবার মতো নয়।

টুর্নামেন্টে থাকতে হলে এই ম্যাচের গুরুত্ব ভালো করে জানে মাশরাফীরা। অজিদের হারানো কঠিন। কিন্তু সেটা করতেই সবাই মুখিয়ে বললেন ক্যাপ্টেন মাশরাফী বিন মোর্ত্তজা। তিনি বলেন, ‘আমরা এ ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী। তবে, এক্সিকিউশন অনেক ইম্পরট্যান্ট। যেভাবে পরিকল্পনা থাকবে বোলারদের সেভাবে বোলিং করতে হবে আর এখানে ভাগ্যও পক্ষে থাকতে হবে। সব সময় ভালো বলে উইকেট পাওয়া যায়না, মাঝে মাঝে খারাপ বলেও উইকেট পড়ে। তাই সেই লাকটাও আমাদের পক্ষে থাকতে হবে’।

মাশরাফী আরও বলেন, ‘অস্ট্রেলিয়া সব সময়ই বিশ্বকাপে কঠিন প্রতিপক্ষ। তারা আমদের স্পিনারদের নিয়ে চিন্তা করছে, এটা পজিটিভ ভাবেই নিচ্ছি। আমাদের স্পিন দিয়ে তাদের অ্যাটাক করার একটা ভালো সুযোগ আছে’।এবারের আসরে ভারতের কাছে হার ছাড়া বাকি সব ম্যাচই জিতেছে অস্ট্রেলিয়া। শক্তিশালী এই দলটাকে হারাতে আগের ম্যাচের একাদশেই আস্থা ম্যাশের।

অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারে সংবাদ সম্মেলনে বলেন, ‘বাংলাদেশ যেমন ফর্মে আছে তাদের নিয়ে অবশ্য আলাদা করে ভাবার মতো। তবে আমরা সাধারণ যেমন গেম প্ল্যান নিয়ে মাঠে নামি সেটা থেকে আমাদের বের হবার সুযোগ নেই। সাকিবও দারুণ ফর্মে। তবে আমরা শুধু একজন নয়, পুরো দলের বিপক্ষেই খেলতে নামবো’।

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগের দিন অবশ্য শর্ট প্রাকটিস করেছে অজিরা। ইনজুরিতে আগের দুই ম্যাচ মিস করা অলরাউন্ডার মার্কস স্টইনিসের ফেরার কথা এ ম্যাচ দিয়েই। মিশেল স্টার্ক, প্যাট কামিন্স, কার্টার-নাইল, রিচার্ডসনে মারদাঙ্গা পেস অ্যটাক অজিদের। আর বাংলাদেশের মূল শক্তি ব্যাটিং। লড়াইটা কি হবে তবে অজি পেস আর টাইগার ব্যাটিংয়ের?