• রোববার , ২৬ জুলাই ২০২৬

৬দফা-স্বাধীনতা অর্জনের ভিত্তি


প্রকাশিত: ১:৩০ পিএম, ২৬ আগস্ট ২০ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৫৭ বার

বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৬দফা ছিল স্বাধীনতা অর্জনের ভিত্তি। এই ৬ দফা কারো পরামর্শে নয়, ছয়দফা প্রস্তাব ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজস্ব প্রচেষ্টা। স্বাধীনতা অর্জনে ছয় দফার ভূমিকা অপরিসীম। বিজয় সমুন্নত রাখতে জাতির পিতার দেখানো পথেই এগিয়ে যেতে হবে।

বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও করফারেন্সে এসব কথা বলেন তিনি।এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউটে বাঙালির মুক্তির সনদ ৬ -দফা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।