• রোববার , ২৬ জুলাই ২০২৬

৪৩ নারী এমপি লড়াই:৯শ ফরম বিক্রি


প্রকাশিত: ৩:৩৭ পিএম, ১৬ জানুয়ারী ১৯ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১০৪ বার

সরেজমিনে আসমা খন্দকার : সংরক্ষিত নারী আসনে দ্বিতীয় দিনের মতো দলের মনোনয়ন ফরম বিক্রি ৯০০ ছাড়িয়ে যাচ্ছে। নের্তৃবৃন্দ আশা করছেন ফরম বিক্রি কয়েক হাজার ছড়িয়ে যেতে পারে। একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দ্বিতীয় দিনের মতো দলের মনোনয়ন ফরম বিক্রির করছে আওয়ামী লীগ। আজ বুধবার সকাল থেকেই আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে এই ফরম বিক্রি চলছে।গতকালের মতো আজও আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের ভিড় দেখা যায়। মঙ্গলবার ফরম বিক্রি হয় ৬০৪টি। আজ বুধবার দুপুর পর্যন্ত ৩০০ ফরম বিক্রি হয়েছে বলে সংশ্লিষ্ঠরা জাতিরকন্ঠকে জানিয়েছেন। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতিটি ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা।

এর আগে গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শাসীম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সদস্য এস এম কামাল, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া । প্রথম ফরমটি দেওয়া হয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক নার্গিস রহমানকে।সংরক্ষিত নারী আসনের জন্য আটটি বিভাগে মনোনয়ন ফরম দেওয়া হচ্ছে।

সংরক্ষিত নারী আসনের আইন অনুযায়ী, সংসদের ৩০০ আসনের মধ্যে যে দলের যতটি আসন, তার আনুপাতিক হারে ৫০টি আসন দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়। এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৫৭টি আসন পায়। এই হিসেবে তারা পাবে ৪৩টি সংরক্ষিত নারী আসন। অপরদিকে নির্বাচনে জাতীয় পার্টি পায় ২২টি আসন। এর বিপরীতে তারা পাবে ৪টি সংরক্ষিত নারী আসন। আর বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট এবারের নির্বাচনে পেয়েছে ৮টি আসন। এই অনুপাতে তারা পাবে একটি সংরক্ষিত নারী আসন। বাকি ২টি আসন পাবে অন্য দলগুলো।

এদিকে নারী আসনের ৫০ জন জনপ্রতিনিধি নির্বাচনে তফসিল আগামী ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। গত সোমবার এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ।তবে তফসিল ঘোষণার আগে ইসি রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি দিয়ে জানতে চাইবে, তারা একক নাকি জোটগতভাবে নির্বাচন করবে। দলগুলোকে এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত ৩০ জানুয়ারির মধ্যে জানাতে হবে। এরপর ইসি ১২ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রণয়ন করবে। ১৭ ফেব্রুয়ারি ঘোষিত তফসিলে মনোনয়নপত্র দাখিল, মনোনয়নপত্র বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় জানানো হবে।