• রোববার , ২৬ জুলাই ২০২৬

৪ ধর্ষক বন্ধু’র জিঘাংসার শিকার মাস্টারমাইন্ড স্কুলের আনুশকাহ


প্রকাশিত: ১১:২০ পিএম, ৭ জানুয়ারী ২১ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৪৬২ বার

বিশেষ প্রতিনিধি : মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেল পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত কিশোরীর নাম আনুশকাহ নূর আমিন। রাজধানীর কলাবাগান থানা এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে পুলিশ আনুশকাহর বন্ধু দিহানসহ চারজনকে গ্রেপ্তার করেছে।বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ওই কিশোরীর মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে নিয়ে যান কলাবাগান থানা পুলিশের একজন কনস্টেবল।

পরে অসুস্থ হয়ে পড়লে দিহানসহ চার বন্ধু আনুশকাহকে ধানমন্ডির মডার্ণ আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে বিকেলে হাসপাতালে আনুশকাহ মৃত্যুর কোলে ঢলে পড়ে।চিকিৎসকরা বলছেন, ধর্ষণের শিকার হওয়ার পর আনুশকাহ শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। তার পেটের ডান পাশে আঘাতের চিহ্ন ছিল। পরে কলাবাগান থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।

কলাবাগান থানার পরিদর্শক (অপারেশন্স) ঠাকুর দাস জাতিরকন্ঠ জানান, ওই ছাত্রীর বাসা ধানমন্ডির সোবহানবাগে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ওই ছাত্রী তার বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে বাসা থেকে বের হয়ে যায়। কলাবাগানের ডলফিন গলিতে দিহানের বাসায় যায় ওই ছাত্রী। দিহানের বাসা তখন ফাঁকা ছিল। সেখানে ওই ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার পর অসুস্থ হয়ে পড়লে দিহান তার তিন বন্ধুকে ফোন করে ডেকে আনে। পরে তারা অসুস্থ ছাত্রীকে চিকিৎসার জন্য মডার্ণ আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বিকালে তার মৃত্যু হয়।