• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘স্ট্রং অপজিশন গণতন্ত্রের জন্য ভালো’


প্রকাশিত: ২:০৯ পিএম, ২৪ জানুয়ারী ১৯ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৮৩ বার

 

স্টাফ রিপোর্টার : সরকার শক্তিশালী বিরোধীদল প্রত্যাশা করে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অপজিশন স্ট্রং থাকা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো, নিরাপদ।’আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়কের চার লেন প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে মন্ত্রী এসব কথা বলেন।বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যদি ভাঙে তাহলে অভ্যন্তরীণ গোলোযোগ, অভ্যন্তরীণ কলহ-কোন্দলের জন্যই ভাঙবে। অলরেডি তাদের নেতারা ভিন্ন ভিন্ন সুরে কথা বলছেন।’