• রোববার , ২৬ জুলাই ২০২৬

সুলতানা কামালকে হত্যার হুমকি


প্রকাশিত: ৯:০৫ পিএম, ৪ মে ১৯ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৮৮ বার

স্টাফ রিপোর্টার : এবার দেশের বিশিষ্ট মানবাধিকারকর্মী সুলতানা কামালকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এ বিষয়ে আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থানায় জিডি করেছেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল। জিডি নম্বর ১৭১।জিডিতে বলা হয়েছে, সুলতানা কামালসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে ‘ইসলামের স্বার্থে হত্যা ও শেষ করে দেয়ার’ হুমকি দেয়া হয়েছে। ধানমন্ডী থানার ডিউটি অফিসার এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

অভিযোগে জানা গেছে, ‘লোন ওলফ’ নামে কথিত একটি অনলাইন ম্যাগাজিন বার্তা আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামে প্রাণনাশের হুমকি ছড়ানো হয়েছে। তাতে সুলতানা কামাল, শাহরিয়ার কবির, মুনতাসির মামুনসহ বেশ কয়েকজনের নাম ‘আমাদের টার্গেট’ হিসেবে উল্লেখ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, জিডির পর সুলতানা কামালের নিরাপত্তা জোরদার করা হয়েছে।