• রোববার , ২৬ জুলাই ২০২৬

সাবাস আফ্রিদি-কিনল মুশফিকের ব্যাট


প্রকাশিত: ১২:১৩ এএম, ১৬ মে ২০ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২৬৮ বার


বিশেষ প্রতিনিধি/ স্পোর্টস রিপোর্টার : অবশেষে আফ্রিদি কিনলেন মুশফিকের ব্যাট। সাবাস আফ্রিদি। পাঁচ দিনের নিলাম শেষে মুশফিকুর রহিমের ব্যাট কিনে নিয়েছেন শহীদ আফ্রিদি’র পাকিস্তানি অলরাউন্ডার ফাউন্ডেশন মুশফিকের ব্যাট কিনেছে প্রায় ১৭ লাখ টাকায়। করোনাভাইরাসের সময়ে এমনিতেই অনেকবার মানুষের পাশে দাঁড়িয়ে শিরোনামে এসেছেন আফ্রিদি। মুশফিকের ব্যাটটি কেনার নেপথ্যেও সেই অনুভূতিই কাজ করেছে পাকিস্তান কিংবদন্তির মনে।

ব্যাট কেনার পর মুশফিককে ধন্যবাদ জানিয়ে ভিডিওবার্তা পাঠিয়েছেন আফ্রিদি। যেটি ফেসবুকে মুশফিকের পেইজে দেওয়া হয়েছে। সেখানে আফ্রিদি বলেছেন, ‘আসসালামু আলাইকুম মুশফিক, আপনি দেশের মানুষের জন্য যা করছেন তা সত্যিই প্রশংসনীয়। সত্যিকারের নায়করাই এমন কাজ করতে পারে। আমরা সবাই মিলে খারাপ একটা সময় পার করছি। এ সময় আমাদের একে অন্যকে সাহায্য করা জরুরী যাতে করে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি।’

পাকিস্তানের হলেও বাংলাদেশের মানুষের কাছেও অনেক প্রিয় আফ্রিদি। বাংলাদেশে এলে গ্যালারিতে-রাস্তায় ভালোবাসায় ভিজেছেন বারবার। সেটিও মনে আছে আফ্রিদির, ‘অতীতে বাংলাদেশে আমি যে পরিমাণ ভালবাসা ও সম্মান পেয়েছি তা আমি সারা জীবন মনে রাখবো। পাকিস্তানের জনগণ ও শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমি আপনার ব্যাটটা কিনে আপনার সঙ্গী হতে চাই এই পথচলায়।’

করোনায় দুর্গত ব্যক্তিদের সহায়তা করতে ২০১৩ সালের মার্চে গলে দেশের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তুলেছিলেন বাংলাদেশের সবচেয়ে সফল উইকেটকিপার। ৯ মে শুরু হয়ে ১৪ মে রাত ১০টায় শেষ হয়েছে মুশফিকের ব্যাটের নিলাম। আজ ফেসবুক লাইভে এসে সেটির আনুষ্ঠানিক ফল জানিয়েছেন মুশফিক নিজেই। মুশফিকের ব্যাটের নিলাম তত্ত্বাবধান করেছে ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ‘পিকাবু’।

আফ্রিদি কেন কিনেছেন, সেটির ব্যাখ্যা দিয়েছেন মুশফিক, ‘খবরটি দেখে আফ্রিদি ব্যক্তিগত আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি লিঙ্ক দিই। ১৩ মে তারিখে প্রস্তাবপত্র পাঠান। তিনি ২০ হাজার ইউএস ডলারে ( ১৬ লাখ ৮০ হাজার টাকা প্রায়) কিনে নেওয়ার প্রস্তাব দেন। পরে এ দামেই তিনি কিনে নিয়েছেন। এ ক্ষেত্রে তামিম ইকবালকেও ধন্যবাদ দিতে হবে। সে আমাকে অনেক সহায়তা করেছে।’একই প্ল্যাটফর্মে নিলামে ওঠা যুব বিশ্বকাপজয়ী আকবর আলীর জার্সি-গ্লাভস ২ হাজার ডলারে (বাংলাদেশি টাকায় ১ লাখ ৭০ হাজার টাকা) কিনেছেন জুয়েল নামের এক প্রবাসী । মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ নাঈমের ব্যাট আর মাশরাফি বিন মুর্তজার স্বাক্ষরিত টুপির দাম ঘোষণা করা হয়নি। এটা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন পিকাবুর প্রধান নির্বাহী মরিন তালুকদার।