• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘সাজাপ্রাপ্ত খুনিরা আগুন সন্ত্রাস করছে’


প্রকাশিত: ৮:১৭ পিএম, ১৫ নভেম্বর ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১০২ বার

স্টাফ রিপোর্টার : ‘সাজাপ্রাপ্ত ও খুনিদের’ সঙ্গে ঐক্য করা নেতাদেরও সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওরা আবার আগুন সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন।প্রধানমন্ত্রী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘আবারও আগুন সন্ত্রাস শুরু বিএনপিকে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, আমি তাদেরকে বলব, নির্বাচনে যেহেতু আসবে সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনটা যেন সুষ্ঠভাবে হয় সেটাই চেষ্টা করা। অন্তত নির্বাচন বানচালের চেষ্টা যেন তারা না করে।বৃহস্পতিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কাযালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভার সূচনা বক্তব্যে ‘সাজাপ্রাপ্ত ও খুনিদের’ সঙ্গে ঐক্য করা নেতাদেরও সমালোচনা করেছেন তিনি।

ভোটের তোড়জোড়ের মধ্যে ঢাকার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের পরদিন শেখ হাসিনার এ প্রতিক্রিয়া এলো।নির্বাচন সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রমের মধ্যেই বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা।

এক ঘণ্টার বেশি সময় ধরে ওই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আহত হন পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদুনে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। অন্যদিকে বিএনপি কর্মীরা বেশ কিছু যানবাহন ভাংচুর করে এবং পুলিশের দুটি গাড়িতে আগুন দেয়।