• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘সরকার নিরাপদ খাদ্য নিশ্চিত করবে’


প্রকাশিত: ৯:৩৬ পিএম, ১৬ জানুয়ারী ১৯ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৪৩ বার

 

নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। এখন প্রয়োজন নিরাপদ, ভেজালমুক্ত ও পুষ্টিমানসম্পন্ন খাদ্য উৎপাদন নিশ্চিত করা। যে কোনো মূল্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে।’বুধবার নওগাঁ জেলা প্রশাসকের সভাকক্ষে নওগাঁয় জেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও সুস্থ জাতি গঠনের মধ্য দিয়ে দেশকে উন্নত রাষ্ট্র গড়ার লক্ষ্যে কাজ করছে। এ ক্ষেত্রে সকলকে এক হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আর সততাই এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় অস্ত্র।’

জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিতেত্ব সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, নওগাঁ পৌরসভার মেয়র মো. নজমুল হক সনি, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল বারী, সিভিল সার্জন মো. মোমিনুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াৎ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, নওগাঁ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী

প্রকৌশলী মো. হামিদুল হক, নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনোজিত কুমার মল্লিক, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মালেক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ওসমান গণি প্রমুখ।