• রোববার , ২৬ জুলাই ২০২৬

সমুদ্র নিরাপত্তায় কোস্টগার্ডের পাশে আছি


প্রকাশিত: ১:৪৭ পিএম, ২৪ অক্টোবর ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৮২ বার

বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ৯০ শতাংশ বাণিজ্য সমুদ্র পথে হয়ে থাকে। এ কারণে সমুদ্রে ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডও বেশি হয়ে থাকে।এজন্য সমুদ্র নিরাপত্তায় কোস্টগার্ডের পাশে থাকবে সরকার।বাংলাদেশ নদীমাতৃক দেশ। আমরা আমাদের নদী সম্পদ ও সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবো; এজন্য আমরা ডেল্টা-২১০০ নামে একটি পরিকল্পনা হাতে নিয়েছি।

এ লক্ষ্যে আমরা নেদারল্যান্ডসের সঙ্গে কাজ করছি, যা উন্নত দেশ হতে আমাদের সহায়তা করবে।রাজধানীর হোটেল রেডিসনে বুধবার ২৪ অক্টোবর ১৪তম এশিয়ান হেড অব কোস্ট গার্ড এজেন্সির প্রধানদের নিয়ে উচ্চপর্যায়ের সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি সমুদ্র এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সরকার কোস্ট গার্ডের পাশে থাকবে বলে জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের দক্ষিণে বিশাল সমুদ্র এলাকা। ওই এলাকার নিরাপত্তায় অবদান রাখছে কোস্ট গার্ড। তারা সমুদ্রকে নিরাপদ রাখবে এটা আমাদের প্রত্যাশা। সে জন্য আমরা তাদের সহায়তা করব।তিনি বলেন, ‘কোস্ট গার্ড প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে। আমরা তখন বিরোধী দলে ছিলাম। সমুদ্রের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা সংসদে কোস্ট গার্ড প্রতিষ্ঠার লক্ষ্যে বিল উত্থাপন করি এবং সে সময় বিলটি পাস হয়।

প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রে বিভিন্ন কর্মকান্ডে শুধু একটা দেশ নয়, পাশের দেশও জড়িত থাকে।আমরা দলগতভাবে সমুদ্রে নিরাপত্তা উপহার দিতে পারি। সমুদ্র সম্পদ নিয়ে ব্লু ইকোনোমি নীতি গ্রহণ করেছি; যা বাংলাদেশের উন্নয়নে অবদান রাখবে।