শহিদুলের মিথ্যা পোস্টে বাপ্পি’র চোখগেছে’
স্টাফ রিপোর্টার : দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রী শহিদুল আলমের মিথ্যা পোস্টে বাপ্পি’র চোখগেছে। তার গ্রেফতারের বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়।শুক্রবার সন্ধ্যায় দেয়া ওই ফেসবুকে তিনি লেখেন, ‘ধরুন বাংলাদেশের একজন জনপ্রিয় ও সফল ব্যক্তি হিসেবে আন্দোলনের সময় আমি ফেসবুকে পোস্ট দিয়ে
বলতাম আন্দোলনরত তরুণরা আমাদের কর্মীদের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বাইরে আক্রমণ করে হত্যা করেছে এবং সেই কথার প্রেক্ষিতেই আমাদের কর্মীরা উত্তেজিত হয়ে সেই বিশ্ববিদ্যালয়টি আক্রমণ করতো। তাহলে কি বলা যেত আমি সহিংসতা উস্কে দিয়েছি? নাকি আমি বাকস্বাধীনতার অধিকার দ্বারা সুরক্ষিত থাকতাম?
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমার কোনো সন্দেহ নেই আজ যেই সুশীল সমাজ, বিদেশী বন্ধুরা ও সাংবাদিকরা শহিদুল আলমের পক্ষে কথা বলছেন, তারা তখন ঠিকই বলতেন প্রধানমন্ত্রীর ছেলে সহিংসতা উস্কে দিয়েছেন। শুধুমাত্র সফল ও জনপ্রিয় হওয়ার জন্যই কি আজ শহিদুল আলমকে আইনের উর্ধে রাখার কথা বলা হচ্ছে? তাহলে কি আমি সহ সকল সফল ও জনপ্রিয় মানুষই আইনের উর্ধে?
জয় বলেন, ‘আমি যেই উদাহরণ দিয়েছি, শহিদুল আলম ঠিক তাই করেছেন। তার দেয়া মিথ্যে পোস্ট ও অভিযোগের কারণেই শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর ও পার্টি অফিসে হামলা চালায়। একাধিক পুলিশ সদস্য ও আমাদের কর্মীরা আহত হন। আরাফাতুল ইসলাম বাপ্পি নামের আমাদের এক কর্মী তার দৃষ্টিশক্তি চিরতরে হারিয়েছেন। বাপ্পি কি ন্যায়বিচার পাওয়ার যোগ্য না?’



