• রোববার , ২৬ জুলাই ২০২৬

শহিদুল আলমের জন্যে বিব্রত হাইকোর্ট


প্রকাশিত: ১:৩৬ পিএম, ৪ সেপ্টেম্বর ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৩০ বার

 

হাইকোর্ট রিপোর্টার :  আলোকচিত্রী শহিদুল আলমের জামিন শুনানিতে বিব্রতবোধ করেছে হাইকোর্ট।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের জামিন আবেদনের শুনানি শুনতে এ বিব্রতবোধ করেছেন হাইকোর্ট।মঙ্গলবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিব্রত প্রকাশ করে। আদালতে শহিদুল আলমের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন।

এর আগে গত ২৮ আগস্ট হাইকোর্টে শহিদুল আলমের জামিন বিষয়ে আবেদন করেন তার আইনজীবীরা।গত ১২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ৬ আগস্ট রমনা থানায় করা মামলায় শহিদুল আলমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। শহিদুল আলমকে ৬ আগস্ট বিকেলে আদালতে হাজির করে পুলিশ।