• রোববার , ২৬ জুলাই ২০২৬

শমী কায়সার-শবনম ফারিয়া রাষ্ট্রের আবর্জনা-খোকন


প্রকাশিত: ৮:৪৪ পিএম, ২৯ নভেম্বর ২০ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৩৮৬ বার

ডেস্ক রিপোর্টার : হঠাৎ করে আশরাফুল আলম খোকন (PMO, Deputy Press Secretary To The Honorable Prime Minister.-এ কর্মরত)পরের ঘর সংসার নিয়ে কেন মাতামাতি শুরু করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে! নিজের ব্যক্তিগত বিষয় কিংবা জাতীয় স্বার্থ সংশ্লিষ্ঠ বিষয় নিয়ে তিনি কথা বললে সেটা মানা যায়। কিন্তু পরের ঘর সংসার কেন টিকছে না তা নিয়ে তাঁর এত মাথা ব্যাথা কেন?? এ নিয়ে তিনি স্ট্যাটাস দিতে পারেন কিনা সে বিষয় নিয়েও প্রশ্ন আছে। কারণ, এটা এক ধরনের উস্কানি কিনা সেটাও ভাববার বিষয়! তাছাড়া কারো দাম্পত্য জীবন সম্পর্কে ”অস্বাভাবিক অর্থাৎ নোংরা মানসিকতা”’ বলা কিংবা তারা ” সমাজ ও রাষ্ট্রের পরিবেশ নষ্টকারী আবর্জনা” এটা বলার অধিকার কি খোকন রাখেন-কিনা তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। জাতিরকন্ঠ পাঠকদের জন্যে খোকনের স্ট্যাটাসটি এখানে তুলে ধরা হলো:-

”বিয়ে একটি স্বাভাবিক ঘটনা। দাম্পত্য কলহও খুবই স্বাভাবিক। বিবাহ বিচ্ছেদও স্বাভাবিক বিষয়। এটা নিয়ে এতো নোংরামি করার কি আছে। বনিবনা না হলে কি মারামারি করবে ? আত্মহত্যা করবে ?শমী কায়সার শরিয়তমত বিয়ে করেছেন, এটার মধ্যেও নোংরামি করেছেন। শবনম ফারিয়া সুন্দর সমঝোতার ভিত্তিতে ঘোষণা দিয়ে সংসার জীবনের ইতি টেনেছেন। এর মধ্যেও এসে নোংরামি করছেন।ওনাদের ঘটনাগুলো খুবই স্বাভাবিক ঘটনা। যা দেশ ধর্ম বর্ণ নির্বিশেষে অহরহ ঘটে। অস্বাভাবিক অর্থাৎ নোংরা মানসিকতা হচ্ছে আপনাদের। সমাজ ও রাষ্ট্রের পরিবেশ নষ্টকারী আবর্জনা আপনারা।”