• রোববার , ২৬ জুলাই ২০২৬

রুপের ফাঁদে কোটি টাকা হাতিয়ে ধরা নায়িকা স্বর্ণা


প্রকাশিত: ১১:৫৮ পিএম, ১১ মার্চ ২১ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৪৮৯ বার

বিশেষ প্রতিনিধি : রুপের ফাঁদে কোটি টাকা হাতিয়ে ধরা পড়ল নায়িকা স্বর্ণা। ঘটনার শিকার এক সৌদি প্রবাসী। পুলিশ জানায়, ভুক্তভোগী ওই সৌদি প্রবাসী বৃহস্পতিবার মোহাম্মদপুর থানায় রোমানা ইসলাম স্বর্ণার বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, প্রতারণার মাধ্যমে বিয়ে করে তার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন। তার অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ স্বর্ণাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, ফাঁদ পেতে বিয়ে করে সৌদি প্রবাসী এক ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেয়ার মামলায় মডেল-অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি জাতিরকন্ঠ কে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল।
তিনি জানান, ভুক্তভোগী ওই সৌদি প্রবাসী বৃহস্পতিবার মোহাম্মদপুর থানায় রোমানা ইসলাম স্বর্ণার বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, প্রতারণার মাধ্যমে বিয়ে করে তার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন। তার অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ স্বর্ণাকে গ্রেপ্তার করে।এডিসি মৃত্যুঞ্জয় দে সজল আরও বলেন, স্বর্ণার সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় সৌদি প্রবাসীর। এরপর বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে তারা যোগাযোগ করতেন।