রুট করোনা কিলার বাংলাদেশের আশার আলো

বিশেষ প্রতিনিধি : রুট করোনা কিলার বাংলাদেশে আশার আলো জাগাবে। বাংলাদেশের মানুষকে করোনার ভয়াল থাবা থেকে বাঁচাবে রুট করোনা কিলার ফেব্রিকস ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী । আর এজন্যই রুটস করোনা কিলার ফেব্রিকস ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (পারসোনাল প্রটেকটিভ টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস- পিপিটিএ) নিয়ে এলো দেশের সুপরিচিত ব্যবসায়িক প্রতিষ্ঠান রুট গ্রুপ অব কোম্পানিজ ও সুইজারল্যান্ড-ভিত্তিক একটি প্রতিষ্ঠান।
আজ শুক্রবার (০১ জুলাই, ২০২০) স্থানীয় সময় বিকাল ৩টায় জুম অনলাইন অনুষ্ঠানে বাংলাদেশের টেক্সটাইল খাতের জন্য নতুন এ প্রযুক্তির উদ্ভোধন ঘোষণা করেন রুট গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রাজ্জাকুল হোসেন টুটুল। এ সম্পর্কে তিনি বলেন, করোনা মহামারিতে বিপন্ন, দিশেহারা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের উদ্দেশ্য।
এ উপলক্ষ্যে আজ আয়োজিত এক উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক কামরুল হাসান খান, সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), অধ্যাপক শহীদুল্লাহ সিকদার, সাবেক উপ-উপাচার্য, বিএসএমএমইউ, স্বাস্থ্য সেবা অধিদপ্তরের (আইইডিসিআর) রোগ নিয়ন্ত্রণ বিভাগের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. বি-নাজির আহমেদ, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাস, অধ্যাপক ডা. এএমএএম জুনায়েদ সিদ্দিক, আইইডিসিআরে উপদেষ্টা অধ্যাপক ডা. মুস্তাক হোসাইন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুস সালাম আজাদ এবং দি এশিয়ান এইজ পত্রিকার বোর্ড অব এডিটরস জনাব সোয়ের চৌধুরী এসময় অনলাইনে যুক্ত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি প্রতিরোধের ঐক্যবদ্ধ প্রচেষ্টার অংশ হিসেবে টেক্সটাইল খাতের সুইস উদ্ভাবক প্রতিষ্ঠানটির করোনা কিলার স্বল্পতম সময়ে মধ্যে করোনাভাইরাসসহ বেশিরভাগ ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করে দিতে পারে। এছাড়াও করোনা কিলার সমৃদ্ধ টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস কাপড়ের ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করতে ও সংক্রমণ বিরুদ্ধে কার্যকর সুরক্ষা দিতে তৈরি করা হয়েছে।
উন্নত সিলভার এবং ভ্যাসিকাল প্রযুক্তির বিশেষ মিশ্রণ তৈরি অ্যান্টি মাইক্রোবিয়াল করোনা কিলার মাত্র দুই মিনিটে ৯৯.৯৯% ভাইরাসকে ধ্বংস করে। যা ২০ বার ধোঁয়ার পরেও করোনা পরীক্ষায় হিউম্যান করোনাভাইরাস (২২৯ই) প্রতিরোধে কাজ করে। করোনা কিলারটি টেক্সটাইল উৎপাদিত সামগ্রীতেও কার্যকর থাকে।
করোনা কিলার সমৃদ্ধ টেক্সটাইলস ও অ্যপারেলসে ভাইরাস ও ব্যাকটেরিয়া সংস্পর্শে আসলে সেগুলোকে ধ্বংস করে।স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী- যেমন ফেইস মাস্ক, আইসোলেশন ওভার গাউন, শো কাভার, ডেনিম, নন-ডেনিম, প্যান্ট, শার্ট, লেডিস ওয়ার, টি-শার্ট, পলো শার্ট, হোম টেক্সটাইল, হাসপাতালের ইউনিফরম এবং এয়ার ফিল্টারে ব্যবহার করা যায়।
রুট গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রাজ্জাকুল হোসেন টুটুল বলেন, করোনা প্রতিরোধে এখনো সুনির্দিষ্ট কোনো ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কার না হলেও এ সুরক্ষা সামগ্রীর মাধ্যমে ব্যবহারকারীরা তাদেরকে করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে পারে। করোনা সংক্রমণ থেকে নিজেকে ও অন্যদেরকে সুরক্ষিত রাখার সবচেয়ে বড় চ্যালেঞ্জের এ সময়ে করোনা কিলার সুরক্ষা সামগ্রী ব্যবহারের মাধ্যমে দেশের মানুষের প্রাত্যাহিক জীবনে সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিতের মধ্যে দিয়ে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসবে এ প্রত্যাশাই আমাদের।
অনুষ্ঠানে আরো সংযুক্ত ছিলেন বিদেশী ব্র্যান্ড কোম্পানির কয়েকজন ক্রেতা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক ও রুট গ্রুপের মিডিয়া এডভাইজার সেলিম ওমরাও খান।



