• রোববার , ২৬ জুলাই ২০২৬

রাজনীতির জাদুঘর হবে রোজগার্ডেন


প্রকাশিত: ৮:১০ পিএম, ১৬ সেপ্টেম্বর ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২৬০ বার

 

 

এস রহমান : অবশেষে আজ রবিবার পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেন ভবন কিনে নিলো সরকার। ৩৩১ কোটি ৭০ লাখ টাকায় ভবনটি কিনে নেয় সরকার। আজ গনভবনে এর চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।একই সময় ভবনের দলিল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন ভবন মালিক।সাড়ে ৭বিঘা জমিসহ ভবনটির মালিকানা হস্তান্তরের পর, রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।

সেখানে গড়ে তোলা হবে জাদুঘর। যাতে থাকবে মুসলিম লীগ থেকে আওয়ামী লীগের রূপান্তরের ইতিহাসসহ তৎকালীন রাজনীতির নানা ঘটনার নিদর্শন। ইতিহাসের নানা সঞ্চয় ঠায় দাড়িয়ে কে এম দাশ লেনের দুইতলা এই ভবনে।জানা গেছে, রোজ গার্ডেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আতুঁর ঘর।

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, মওলানা আব্দুল হামিদ খান ভাসানিসহ আরো অনেকের উপস্থিতিতে যেখানে জন্ম আওয়ামী মুসলিম লীগ তথা বাংলাদেশ আওয়ামী লীগের।শুধু রাজনৈতিক ইতিহাস নয় নিও ক্ল্যাসিক্যাল স্থাপত্যশৈলীর দিক থেকেও অনন্য অতুলনীয় এই ভবনটি। বিশেষ করে পুরো ভবন জুড়ে নানা কারুকাজ আর সামনে জোড়া কলামের এমন স্থাপনার খুব একটা দেখা মেলেনা এই ভূখন্ডে।

এর আগে ঐতিহাসিক এই ভবনটি কিনে নেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। সরকারি ক্রয়সংক্রান্ত মন্তিসভা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় ৩৩১ কোটি ৭০ লাখ টাকায় ভবনটি কিনে নেয়া হবে।যদিও ওই সময় এবিষয়ে গণমাধ্যমের সাথে কোন কথা বলতে রাজি হননি ভবন মালিকরা। ঢাকার ঐতিহ্য নিয়ে যারা কাজ করেন তারা মনে করেন, এটি একটি শুভ সূচনা।১৯৩১ সালে ২২ বিঘা জমির উপর ভবনটি নির্মাণ করেন তৎকালীন ধনাঢ্য ও শৌখিন ব্যবসায়ী ঋষিকেশ দাস।