• রোববার , ২৬ জুলাই ২০২৬

রাজধানীতে নাশকতা-৪ মামলা পাকরাও ২ ছাত্রদল নেতাকর্মী


প্রকাশিত: ১:৫৯ এএম, ১৩ নভেম্বর ২০ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ২৫০ বার

স্টাফ রিপোর্টার : রাজধানীতে বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় পল্টন মডেল থানা ও মতিঝিল থানায় চারটি মামলা দায়ের হয়েছে। পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে।
অগ্নিসংযোগ ও বিশেষ ক্ষমতা আইনে দুই থানায় দুটি করে পৃথক চারটি মামলা হয়েছে। দুপুরে সংঘটিত হওয়া ওই ঘটনায় এখন পর্যন্ত ছয়-সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আটক করা হয়েছিল ১২ জনকে। যাচাই-বাছাই শেষে বাকিদের ছেড়ে দেওয়া হবে জাতিরকন্ঠ কে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জাহিদুল ইসলাম জাহিদ।
এদিকে রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এলাকার মশাল মিছিল থেকে ছাত্রদলের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ। আজ সন্ধ্যার পর তাঁদের গ্রেপ্তার করা হয়।