• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘রাজকাহনে’ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি বিএনপি দুদু সাইজ


প্রকাশিত: ৯:১৬ পিএম, ১৫ মার্চ ২১ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৮৮ বার

চট্টগ্রাম প্রতিনিধি : ‘রাজকাহনে’ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেযায় এবার বিএনপি দুদু’ সাইজ! টেলিভিশনের টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া সেই বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে দুদুর বিচার শুরু হলো।২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর মামলাটি করেছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম।

সোমবার দুপুরে মামলার একমাত্র আসামি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর উপস্থিতিতে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার রুমীর আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।এ সময় শামসুজ্জামান দুদু নিজেকে নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করলে আদালত তা নাকচ করে দেয়।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর বেসরকারি টেলিভিশন ডিবিসির ‘রাজকাহন’ নামের একটি টকশোতে ‘এ দেশ থেকে বঙ্গবন্ধু যেভাবে বিদায় নিয়েছেন, শেখ হাসিনাকেও সেভাবে বিদায় নিতে হবে’ বলে মন্তব্য করেছিলেন দুদু। এর তিন দিন পর রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করেন নুরুল আলম।

বাদীপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নিখিল কুমার নাথ জাতিরকন্ঠ কে জানান, রাষ্ট্রদ্রোহ এবং প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে মামলার আবেদনের পর বিধি অনুযায়ী আদালত সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠিয়েছিলেন। ২০২০ সালের নভেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন জেলা প্রশাসকের কাছে পৌঁছালে আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।এরপর আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন আসামি। সম্প্রতি ওই মামলায় পুলিশের প্রতিবেদন দাখিলের পর সোমবার অভিযোগ গঠনের শুনানি হয়।