• রোববার , ২৬ জুলাই ২০২৬

রত্মার গণসংযোগে হেলিকপ্টারে রুহুল


প্রকাশিত: ৯:৩১ পিএম, ১৫ ডিসেম্বর ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৭৯ বার

বাকেরগঞ্জ প্রতিনিধি : অবশেষে রত্মার গণসংযোগে হেলিকপ্টার এ এলেন জাপার মনোনয়ন বানিজ্যের গডফাদার সেই রুহল! জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সাবেক মহাসচিব ও দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মাদ এরশাদের বিশেষ সহকারী রুহুল আমিন হাওলাদার তার স্ত্রী নাসরিন জাহান রত্মার নির্বাচনী গণসংযোগে হেলিকপ্টারযোগে অংশ নিয়েছেন।

আজ শনিবার বেলা ১১টার দিকে বাকেরগঞ্জ-৬ আসনে আসেন তিনি। এরপর সেখান থেকে পৌর শহরের সদররোড, বাসস্ট্যান্ড, সাহেবগঞ্জ এলাকায় পায়ে হেঁটে রত্মার সঙ্গে গণসংযোগ করেন এবিএম রূহুল আমিন হাওলাদার। এ সময় জনে জনে স্ত্রীর জন্য লাঙ্গল প্রতীকে ভোট চান তিনি।

গণসংযোগে তার সঙ্গে ছিলেন পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতি সুলতান আহম্মেদ হাওলাদার, বাকেরগঞ্জ উপজেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক, যুগ্ম সম্পাদক মানিক হাওলাদার। তবে মহাজোটের শরীক আওয়ামী লীগের নেতাকর্মীরা গণসংযোগে ছিলেন না। গণসংযোগ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে আবার হেলিকপ্টারযোগে ঢাকা ফেরেন তিনি।

২০০৮ সালের নির্বাচনে বরিশাল- ৬ আসনে মহাজোটের সাংসদ ছিলেন রূহুল আামিন হাওলাদার। ২০১৪ জাতীয় সংসদ নির্বাচনে তার স্ত্রীকে ছেড়ে দিয়ে পটুয়াখালী-১ আসনের সাংসদ হন। এবারও পটুয়াখালী-১ আসনের প্রার্থী হলে ঋণ খেলাপির দায়ে রূহুল আামিনের মনোনয়পত্র বাতিল হয়ে যায়। মনোনয়ন বাণিজ্যের অভিযোগে মহাসচিবের পদও হারানোর পর রত্নার জন্যে এই প্রথম রুহুল বাকেরগঞ্জে এলেন।