• রোববার , ২৬ জুলাই ২০২৬

যে রুশ স্পাই আমেরিকা কাঁপাছে!


প্রকাশিত: ৫:৫৬ পিএম, ১৯ জুলাই ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৯৬ বার

maria-www.jatirkhantha.com.bd.2ডেস্ক রিপোর্টার :  রুপের আড়ালে ভয়ংকর গোয়েন্দা তথা গুপ্তচর মারিয়াকে নিয়ে এখন তোলপাড় সারা বিশ্ব। রুশ এই নারী গুপ্তচরের তোপে যেন কাঁপছে ট্রাম্প প্রশাসন। অবস্থা যেন এমনই! মারিয়াকে গ্রেফতার করেও ট্রাম্প প্রশাসন শান্ত হতে পারেনি। আমেরিকায় গোপন ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে সম্প্রতি মারিয়া বুটিনা নামে এক রাশিয়ান গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছে। যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হেলসিঙ্কিতে বৈঠক করছেন, ঠিক সে সময়ই তাকে গ্রেফতার করা হয়।

maria-www.jatirkhantha.com.bdমারিয়াকে গ্রেফতারের কারণ কী? মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, মারিয়ার কাজকর্ম সন্দেহজনক। মার্কিন নাগরিকদের সঙ্গে মেলামেশার ধরন এবং এ দেশের নানা রাজনৈতিক গোষ্ঠীতে মারিয়ার ঢুকে পড়া থেকেই মনে করা হচ্ছে, রুশ সরকারের হয়ে চরবৃত্তি ও আমেরিকার রাজনীতিতে প্রভাব বিস্তারই তার লক্ষ্য।

একটি মার্কিন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মারিয়া নাগরিকদের অস্ত্র রাখার অধিকার নিয়ে রুশ প্রচার সংগঠন ‘রাইট টু বিয়ার আর্মস’-এর প্রতিষ্ঠাতা। ফেসবুক পাতায় পেইজে বন্দুক নিয়ে তার অজস্র ছবি। দহরম-মহরম আমেরিকার বন্দুকপন্থী জাতীয় সংগঠনের লোকজনের সঙ্গেও। আমেরিকার ন্যাশনাল রাইফেল অ্যসোসিয়েশনের আয়োজিত অনুষ্ঠানেও হাজির ছিলেন তিনি। নিউইয়র্ক ও ওয়াশিংটনে মাঝেমধ্যেই নৈশভোজের আয়োজন করতেন মারিয়া।

maria-www.jatirkhantha.com.bd.1শীর্ষস্থানীয় মার্কিন রাজনীতিকদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে পিছনের দরজা দিয়ে দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণে প্রভাব খাটানো ও আমেরিকার রাজনীতিকে রাশিয়ার পছন্দ মতো পথে চালানোই যার লক্ষ্য বলে মনে করছে মার্কিন বিচার বিভাগ। বিবৃতিতে তারা বলেছে, রুশ কেন্দ্রীয় ব্যাঙ্কের একজন বড় মাপের কর্তা ও দু’জন মার্কিন নাগরিকের সঙ্গে মিলে কাজ করছিলেন তিনি। মার্কিন রাজস্ব বিভাগের বিদেশের সম্পত্তি নিয়ন্ত্রণ দফতর সম্প্রতি ওই রুশ কর্তাটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। তার নাম অবশ্য উল্লেখ করা হয়নি বিবৃতিতে।

তবে সেই ব্যক্তিটি যে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্কের উপপ্রধান আলেকজান্দার তরশিন, সেটি বেশ স্পষ্ট। ফেসবুক পাতায় তরশিনের সঙ্গে প্রচুর ছবি মারিয়ার। গত মার্চে ট্রাম্পের সঙ্গে দেখা করার কথা ছিল তরশিনের। সঙ্গে থাকার কথা ছিল মারিয়ারও। কিন্তু সে সময়েই সংগঠিত অপরাধ চক্র ও মাফিয়াদের সঙ্গে তরশিনের যোগাযোগের কথা সংবাদমাধ্যমে উঠে আসায় শেষ মুহূর্তে ট্রাম্পের সঙ্গে তাদের সাক্ষাৎ বাতিল করা হয়।