• রোববার , ২৬ জুলাই ২০২৬

যশোরে সিরিজ বোমা হামলার নায়ক কে!


প্রকাশিত: ৫:১৪ পিএম, ২৭ জানুয়ারী ১৯ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৮৪ বার

যশোর প্রতিনিধি : যশোরে সিরিজ বোমা হামলার নায়ক কে জেএমবি না অন্য কেউ তা উদঘাটন নিয়ে চলছে নানা তৎপরতা। ঘটনার ১২ ঘন্টা পরও আইন শৃঙ্খলা বাহিনী কাউকে ধরতে পারেনি।জানা গেছে, যশোর জেলা শহরে সংসদ সদস্য নাবিল আহমেদের বাড়িসহ পৃথক পাঁচ জায়গায় বোমা বিস্ফোরিত হয়েছে। গতকাল শনিবার রাত ২টা থেকে ৩টার মধ্যে বোমাগুলোর বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, শহরের পুরাতন কসবার কাজীপাড়া এলাকায় সংসদ সদস্য নাবিল আহমেদের বাড়ির সামনে, একই এলাকায় উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের জেলা কমিটির সচিব শাহীন চাকলাদারের বাড়ির সামনে, চাকলাদার ফিলিং স্টেশনের সামনে, শংকরপুরে শহর আওয়ামী লীগের সভাপতি লাল ভাইয়ের বাড়ির সামনে ও চিত্রা মোড়ে হোটেল জাবির ইন্টারন্যাশনালের সামনে এসব বোমা বিস্ফোরিত হয়।কে বা কারা এসব বিস্ফোরণ ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।