• রোববার , ২৬ জুলাই ২০২৬

মোদী মোমেন সৌহার্দপূর্ণ আলোচনা


প্রকাশিত: ১:২২ পিএম, ৭ ফেব্রুয়ারি ১৯ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৮৭ বার

 

বিশেষ প্রতিনিধি : ২ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মোদী মোমেন সৌহার্দপূর্ণ আলোচনা করেছেন। আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিতএই সাক্ষাতকারে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। চারদিনের সফরে বুধবার রাতে ভারতের নয়াদিল্লি পৌঁছান ড. এ কে আব্দুল মোমেন।

সফরে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি তিনি দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাত করবেন। এছাড়া আগামীকাল শুক্রবার জেসিসি বৈঠকের আগে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও একান্তে বৈঠক করবেন। দায়িত্ব নেয়ার পর পররাষ্ট্রমন্ত্রী মোমেনের এটাই প্রথম বিদেশ সফর।