মিরাজের প্রেমের বিয়ে-মুস্তাফিজের!
স্পোর্টস রিপোর্টার : মিরাজের প্রেমের বিয়ে সম্পন্ন হলো আজ বৃহস্পতিবার ওদিকে কাল শুক্রবার বিয়ে করছেন মি. ফিজ ওরফে মুস্তাফিজ! তবে মুস্তাফিজের বিয়েটা নাকি পারিবারিক। ৫ বছর প্রেম করে অবশেষে বিরয় করলেন মিরাজ। আর এর মধ্যে দিয়েই ব্যক্তিগত জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বৃহস্পতিবার দুপুরে পারিবারিকভাবে খুলনায় রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে বিয়ে হয় মিরাজের।
প্রীতি খুলনা সরকারি বিএল কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। কনেরা দুই ভাই ও এক বোন। প্রীতি সবার ছোট।মিরাজ জানান, তার শ্বশুর বেলাল হোসেন পেশায় একজন চাকরিজীবী। বিয়ের অনুষ্ঠান করব বিশ্বকাপের পর। তখন জানানো হবে সবাইকে।মিরাজের বাবা জালাল উদ্দিন বলেন, দুপুর আড়াইটায় ঘরোয়া পরিবেশে দুই পরিবারের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়েছে। মিরাজের বাবা আরো বলেন, অনেক দিন ধরেই মিরাজ বিয়ের কথা ভাবছিলেন। কিন্তু কবে করবেন, ঠিক সময় হয়ে উঠছিল না। বিশ্বকাপের আগে পাওয়া লম্বা বিরতিটা কাজে লাগাতে চাইছে সবাই। বৃহস্পতিবার কাশিপুর মেঘনা অয়েল ডিপো সড়কের কনের বাড়িতে বিয়ে সেরে ফেলেছি। বাইরের তেমন কাউকে বলিনি। বিয়ের অনুষ্ঠান করব বিশ্বকাপের পর। তখন জানানো হবে সবাইকে।
মেজ মামার মেয়ের সাথে মি. ফিজ-
কাটার মাস্টারখ্যাত জাতীয় দলের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান বিয়ের পিঁড়িতে বসছেন শুক্রবার। মুস্তাফিজের সেজভাই মোখলেসুর রহমান পল্টু জাতিরকন্ঠ কে বলেন, শুক্রবার পারিবারিকভাবে আকদ হলেও আনুষ্ঠানিকতা হবে আগামী ক্রিকেট বিশ্বকাপের পর।বিয়েটা শুক্রবার কালিগঞ্জের তেঁতুলিয়া গ্রামে নিজেদের বাড়িতেই হবে আত্মীয়-স্বজনদের নিয়ে। পরবর্তীতে বিসিবি খেলোয়াড়, কর্মকর্তা, বন্ধুমহল ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে রাজধানীতে অনুষ্ঠানের আয়োজন করা হবে। আগামী ৩০ মে ইংল্যান্ডের ওভালে ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ শুরু হওয়ার কথা রয়েছে।
সেই হিসাবে আনুষ্ঠানিকতার জন্য অপেক্ষা করতে হবে আরও দুই মাসেরও বেশি।মোখলেসুর রহমান বলেন, কনে তাদের মেজ মামার মেয়ে। তাদের মায়ের ইচ্ছাতেই মামাত বোনের সঙ্গে মুস্তাফিজের বিয়ে হচ্ছে। কনের বাবা রওনাগুল ইসলাম বাবুর বাড়ি পার্শ্ববর্তী দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামে। তার তৃতীয় মেয়ে হলেন বিয়ের কনে সামিয়া ইয়াসমিন শিমু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী।



