• রোববার , ২৬ জুলাই ২০২৬

মানসম্মত কর্মসংস্থানে বরাদ্দ ১০০ কোটি


প্রকাশিত: ৬:১৬ পিএম, ১৩ জুন ১৯ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১০৪ বার

সংসদ রিপোর্টার : মানসম্মত কর্মসংস্থান ও বেকারত্বের অবসান ঘটাতে ২০৩০ সালের মধ্যে তিন কোটি কর্মক্ষম মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দিকে চায় সরকার। এর থেকে বাদ যাবে না পিছিয়ে পড়া বিশেষ জনগোষ্ঠীর মানুষরাও। এ লক্ষ্যে বিশেষ জনগোষ্ঠীর প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সৃষ্টির জন্য প্রস্তাবিত বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, প্রতিবছর বিপুল কর্মক্ষম জনশক্তির আসছে শ্রমবাজারে। কিন্তু আধুনিক প্রযুক্তির ব্যবহারের কারণে শ্রমিকের চাহিদা কমে যাচ্ছে। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং সমাধানে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। সরকার শিল্প খাতে কর্মসংস্থান সৃষ্টির গতি বাড়াতে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ আধুনিকায় এবং শ্রমিকরে সুরক্ষা জোরদার করার উদ্যোগ নিয়েছে।

একই সঙ্গে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষকে কর্মসংস্থানের সুযোগ দিতে নানা কৌশল নিয়েছে। এসব বিষয়ে আইন-বিধি, নীতি কৌশল সংস্কারে জন্য তিন বছর মেয়াদে কার্যক্রম শুরু করেছে। চলতি অর্থবছরে ১০ টি আইন-বিধি, নীতি-কৌশল প্রণয়ন বা সংস্কার কাজ শেষ হয়েছে। আগামী অর্থবছরে বাকি কাজ শেষ করা হবে। এর মাধ্যমে মান সম্মত কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।