• রোববার , ২৬ জুলাই ২০২৬

ভয়ংকর ফণীর আঘাতে নিহত ৩


প্রকাশিত: ৫:৪৭ পিএম, ৩ মে ১৯ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১০৩ বার

ডেস্ক রিপোর্টার : ভয়ংকর ফণীর আঘাতে ভারতের ওডিশায় রাজ্যে ৩ জন নিহত হয়েছে। উপকূলে শুক্রবার সকালে আঘাত হানে ঘূর্ণিঝড় ফণী। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়,তিন ব্যক্তির মধ্যে দুজনের নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেন ওডিশা রাজ্যের বিশেষ ত্রাণ কমিশনার বিষ্ণুপদ শেঠি।

ওডিশার এই ত্রাণ কর্মকর্তা জানান, ঘূর্ণিঝড় ফণী চলাকালে এক বয়স্ক ব্যক্তি একটি আশ্রয়শিবিরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। আরেক ব্যক্তি সতর্কতা উপেক্ষা করে ঘূর্ণিঝড়ের মধ্যে বাইরে যান। তাঁর ওপর গাছ পড়লে তিনি নিহত হন।এদিকে পিটিআই জানায়, অপর একজন উড়ে যাওয়া শক্ত কোনো কিছুর আঘাতে নিহত হন।

ঘূর্ণিঝড়-ফণির-প্রভাবে-ভারতের-অন্ধ্র-প্রদেশের-পোর্ট-সিটি-বিশাখাপত্তনমের-আকাশে-জমেছেকালো-মেঘ-

ঘূর্ণিঝড়ে রাজ্যে অনেক গাছপালা উপড়ে পড়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। রাজ্যের অনেক এলাকায় বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভারী বৃষ্টিতে কোনো কোনো এলাকা ডুবে গেছে। ফণীর প্রভাবে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বয়ে যায়। একই সঙ্গে ভারী বৃষ্টি হয়।ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় ওডিশার রাজ্য সরকার আগেই উপকূলবর্তী ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়।