• রোববার , ২৬ জুলাই ২০২৬

ভোটে হারছেন দেখে জ্ঞান হারান নুর!


প্রকাশিত: ৯:১৪ পিএম, ১১ মার্চ ১৯ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১২৪ বার

ঢাবি প্রতিনিধি : ভোটে হারছে দেখে জ্ঞান হারান নুর! অথচ এই ঘটনাটিকে প্রতিক্রিয়াশীলচক্র নুরকে মারধর করা হয়েছিল বলে প্রচার চালায়। কিন্তু সময় টিভির ভিডিওতে দেখা যায় নুর নিজেই জ্ঞান হারিয়ে পাশের জনের কাঁধে ঢলে পড়ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচন চলাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল প্রাঙ্গণে জ্ঞান হারান কোটা সংস্কার আন্দোলনের নেতা ও ডাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী নুরুল হক নুর। তার হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ার ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে দেশের সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সোমবার বেলা পৌনে ১২টার দিকে বেগম রোকেয়া হল প্রাঙ্গণে হঠাৎ করেই জ্ঞান হারান ডাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী নুরুল হক নুর। অনেকেই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর উপস্থিতিতে মারধরের কারণে নূর জ্ঞান হারান বলে দাবি করেন। তবে আরেক পক্ষের দাবি, মারধরের ঘটনা ঘটেনি নুরের সঙ্গে। বরং এক রকম ভণিতা বা ভোটে নিজের অবস্থান ভাল না দেখে জ্ঞান হারানোর অভিনয় করেছেন কোটা সংস্কার আন্দোলনের এই নেতা। এদিকে নূরের রোকেয়া হলের কেন্দ্র পরিদর্শনের পর তার জ্ঞান হারানোর ভিডিওটি মূহুর্তেই ভাইরাল হয় দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, কোনো রকম মারধর ছাড়াই হঠাৎ করেই পাশের জনের কাঁধে ঢুলে পড়েন নুর। পরে তার মাথায় পাশ থেকে পানি ঢালা হয় এবং কয়েকজন মিলে তাকে উঠিয়ে চিকিৎসার জন্য নিয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিও থেকে তাকে মারধরের কোনো প্রমাণ মেলেনি। এর ফলেই অজ্ঞানের ঘটনাটি একান্তই অভিনয় বলেও দাবি অনেকের।