• রোববার , ২৬ জুলাই ২০২৬

বিশ্বসেরা জামাই’র শ্বশুরবাড়ি দর্শনে..


প্রকাশিত: ৯:২৮ পিএম, ২৪ জানুয়ারী ১৯ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ২৭৩ বার

নরসিংদী প্রতিনিধি : বিশ্বসেরা জামাই’ সাকিবের শ্বশুরবাড়ি দর্শনে এলাহিকান্ড অবস্থা হয়েছিল আজ! বিয়ের পর এবারই প্রথম নরসিংদীর শ্বশুরবাড়ি এসেছেন বলে কথা!! তাই জামাই দর্শনে চারদিকে ছড়িয়ে আওয়াজ। সাজ সাজ অবস্থা সকাল থেকেই। পরে ওয়ানডে ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার জামাই সাকিব আল হাসান কে বৃহস্পতিবার দুপুরে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সফরসঙ্গী হয়ে নরসিংদীর মনোহরদীতে আসেন সাকিব ও তার স্ত্রী শিশির।

দুপুর ১টায় শিল্পমন্ত্রীসহ সাকিব আল হাসান তার শ্বশুরালয় জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুর সরদার বাড়িতে পৌঁছালে হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানায়। পরে সাকিবের শ্বশুরালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জামাইকে বরণ করেন এলাকাবাসী।

জামাইবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। জামাইবরণ উপলক্ষে বক্তৃতা করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিক হাসান, শিল্পমন্ত্রীর জামাতা ও রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজা মহিউদ্দিন, সাকিব আল হাসানের শ্বশুর মমতাজ উদ্দিন সরদার, উপজেলা আ’লীগ সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, মনোহরদী পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, খিদিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিল প্রমুখ।

এর আগে শ্বশুরবাড়ি যাওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদী ক্লাবে যাত্রা বিরতি করেন তারা।এ সময় নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান, মনোহরদী পৌর মেয়র আমিনুল রশিদ সুজন, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী ও সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান শামীম নেওয়াজসহ আওয়ামী লীগের নেতা-কর্মী ও এলাকাবাসী তাদের ফুল দিয়ে স্বাগত জানান।সাকিব আল হাসান ২০১২ সালে মনোহরদী উপজেলার পশ্চিম রামপুর গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী মমতাজ উদ্দিন সরদারের মেয়ে উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করেন।